সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধোলাভিরাঃ একটি ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র | Dholavira: A Historical Tourism Site

ধোলাভিরাঃ একটি ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র   গুজরাটের কচ্ছ উপকূলে খাদির বেট নামক এক উচ্চভূমিতে অবস্থিত ধোলাভিরায় হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে দ্বিতীয় সহস্রাবদের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এখানে হরপীয় বসতি গড়ে উঠেছিল। উৎখননের ফলে এখানে দুর্গপ্রাচীর, জলাধার, জল নিকাশি ব্যবস্থা এবং শহরসুলভ রাস্তাঘাট, আবাসস্থল, সমাধিক্ষেত্র প্রভৃতির অবশেষ পাওয়া গেছে, যা নগর জীবনের অস্তিত্বের প্রমাণ দেয়। ২০২১ সালে UNESCO-এর বিশ্ব ঐতিহ্য তালিকায় ধোলাভিরার স্থান হয়েছে। এর ফলে ধোলাভিরার ঐতিহ্যগত গুরুত্ব এবং পর্যটন আকর্ষণ আন্তর্জাতিকভাবে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক ও শিক্ষামূলক পর্যটনের পাশাপাশি সাধারণ পর্যটকদের কাছেও ধোলাবিরা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে (Tourist Gaze) পরিণত হয়েছে।  ১৯৬৭ ৬৮ সালে ধোলাভিরার প্রত্নতাত্ত্বিক সম্ভাবনাকে প্রথম চিহ্নিত করেন প্রত্নতত্ত্ববিদ জে. পি যোশী। এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-র উদ্যোগে প্রত্নতাত্ত্বিক আর. এস...