সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Historiography লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফ্রাঁসোয়া বার্নিয়ের রচনা | François Bernier

ফ্রাঁসোয়া বার্নিয়ের রচনা | François Bernier আকবরের রাজত্বকাল থেকেই মুঘল দরবারের সঙ্গে ইউরোপীয়দের যোগাযোগের সূচনা হয়। শাহজাহানের দরবারে কয়েকজন উল্লেখযোগ্য ইউরোপীয় পর্যটকের আগমন হয়েছিল। এরা হলেন ট্যাভার্নিয়ে, পিটার মান্ড্‌ মানুচি এবং বার্নিয়ে। বার্নিয়ে ছিলেন একজন ফরাসি চিকিৎসক। শাহজাহানের রাজত্বকালের শেষ দিকে, ১৬৫৮ খ্রিস্টাব্দে উত্তরাধিকারী দ্বন্দ্বের সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং ১৬৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এদেশে ছিলেন। তার লেখা বিতর্কিত গ্রন্থটি হল The War of Succession of 1658 . এই গ্রন্থটি একসময় নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হলেও আধুনিক ঐতিহাসিকরা এই গ্রন্থের ঐতিহাসিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যান্য ইউরোপীয় পর্যটকদের মত বার্নিয়েও তাঁর স্বদেশের সাথে ভারতের তুলনা করতে গিয়ে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অবমুল্যায়ন করেছেন। তিনি লিখেছেন ভারতে কোনো রাষ্ট্র নেই। এখানে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে প্রবল দ্বন্দ্ব চলে। জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকার স্বীকৃত থাকলে এমন হত না। আসলে বার্নিয়ে যখন ভারতে এসেছিলেন তখন শাহাজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব চলছিল...

Annals School

Annals School Annals School হল ফরাসি ইতিহাসবিদদের একটি গোষ্ঠী, যারা ২০ শতকের গোড়ার দিকে আবির্ভূত হয়েছিলেন এবং ইতিহাস চর্চার পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছিলেন। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক মার্ক ব্লক এবং লুসিয়েন ফেব্রে। উভয়ের দ্বারা ১৯২৯ খ্রীঃ  প্রকাশিত পত্রিকার নাম ছিল Annals of Economic and Social History (সংক্ষেপে Annals)। এই পত্রিকা থেকেই উক্ত ঐতিহাসিকদের গোষ্ঠীর নাম হয়েছিল  Annals School.  এই গোষ্ঠী ইতিহাস লেখার ঐতিহ্যগত পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছিল, যা রাজনৈতিক ও সামরিক ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠত এবং ইতিহাসের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকগুলিকে উপেক্ষা করত। পরিবর্তে, তারা একটি নতুন পদ্ধতির পক্ষে সওয়াল করেছিল যেখানে তৃনমূল স্তরের মানুষের জীবনের দিনগত বিশ্লেষণ, জনতার মানসিকতা ও ক্রিয়াকলাপের প্রতিচ্ছবিকে পুঁজি করে ইতিহাসের সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা বলা হয়েছে। অ্যানালস স্কুলের মূল নীতিগুলির মধ্যে একটি ছিল দীর্ঘমেয়াদী প্রবণতা এবং কাঠামো অধ্যয়নের গুরুত্ব। তারা যুক্তি দিয়েছিলেন যে ইতিহাসকে বিচ্ছিন্ন ঘটনার একটি সিরিজ হিসাবে দেখা উ...

Periodization in Indian History

Topic: Periodization in Indian History Objectives: To get basic idea of Periodization and its importance in Historiography To  understand the various existing ideas regarding the periodization of Indian History To find out the most updated and most logical periodization of Indian History Discussion: Periodizing Indian history is not an easy task. It is controversial and sensitive also. If you go through logic it will refuse the old tradition of Puranic periodization. If you follow the European concept of periodization it will not suit properly in Indian context. Ancient traditions exist in circular chronology. But in the European concept time is linear. In modern historiography, however, this linear chronology is adopted and in that way the epoch of Indian history is divided. Before we go our main discussion we need to ruminate on what is History and what is periodization. History refers to a subject that seeks to give a consistent account of human evolution. And Periodization is...

ভারতের ইতিহাসে যুগ বিভাজন

Please visit our  Homepage and Subscribe us. ভারতের ইতিহাসে যুগবিভাগ একটি জটিল ও বিতর্কিত বিষয়। প্রাচীন ঐতিহ্য পুরানে চক্রাকার কালচেতনা বিদ্যমান। কিন্তু ইউরোপীয় ধারণায় সময় হল রৈখিক। আধুনিক ইতিহাসচর্চায় অবশ্য এই রৈখিক কালচেতনাকেই গ্রহণ করা হয় এবং সেই ভাবেই ইতিহাসের যুগ বিভাজন করা হয়। ইতিহাস বলতে বোঝায় সেই বিষয়কে যা মানুষের ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ দেওয়ার চেষ্টা করে। ইতিহাসের ধারাবাহিকতাকে যদি আমরা মানি তাহলে যুগ বিভাজন অযৌক্তিক হয়ে দাড়ায়। কারণ যুগবিভাজন করতে হলে কোন একটি নির্দিষ্ট দিন বা বছর থেকে একটা নতুন যুগের সূচনা এবং আগেরটির সমাপ্তি মেনে নিতে হয়। আর মানব সভ্যতার বিবর্তন  ধীর অথচ চলমান একটি প্রক্রিয়া, যাকে কোনো একটি নির্দিষ্ট সময় দিয়ে বিচার করা যায় না। তবুও আলোচনার সুবিধার জন্য আমরা সমগ্র ইতিহাস কে বিভিন্ন পর্বে বিভক্ত করে, ভিন্ন ভিন্ন যুগ হিসেবে চিহ্নিত করে চর্চা করে থাকি। পুরান ঐতিহ্য 'কাল'কে চারটি পর্বে ভাগ করা হয়েছে: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সত্যযুগ সবচেয়ে উৎকৃষ্ট যুগ এবং কলিযুগ সবচেয়ে ঘৃণ্যতর। প্রতিটি পরবর্তী যুগ তার পূর্ববর্...