সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Ancient Rome লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্য | Trade in Ancient Rome

প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্য প্রাচীন রোমান সাম্রাজ্য ব্যবসা-বাণিজ্যে লক্ষনীয় সাফল্য অর্জন করেছিল। রোমের এই বাণিজ্যিক সাফল্যের পশ্চাতে ছিল সস্তা দাস শ্রমের উপর নির্ভর করে অপরিমিত কৃষি ও কারিগরি উৎপাদন। একইসঙ্গে কার্যকর ছিল রোমান সাম্রাজ্যের অভিজাত সম্প্রদায়ের মধ্যে সৌখিন দ্রব্যের ব্যাপক চাহিদা।  রোমে অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য দুই প্রকার বাণিজ্যই চলত। অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল  'ফোরাম' গুলি। গ্রামাঞ্চলে অভিজাতরা যেখানে বাস করত সেখানে একটি গ্রামীণ বাজার গড়ে উঠত। এই বাজার গুলি ফোরাম নামে পরিচিত ছিল। ফোরাম গুলিকে কেন্দ্র করে পরবর্তীকালে নগরের বিকাশ ঘটে। ফোরামগুলিতে পণ্যের জোগান দিতে বৃহৎ কৃষিজমি বা ল্যটিফানডিয়া গুলিতে উৎপাদিত পণ্য। কৃষি পণ্যের মধ্যে খাদ্যশস্য অলিভ ও মদ এবং ও কৃষি পণ্যের মধ্যে মৃৎপাত্র বস্ত্র ধাতুনির্মিত পণ্য ও কাচের জিনিস প্রধান বাণিজ্য পণ্যে পরিণত হয়েছিল। রুমে বিলাসপণ্যের একটা বড় অংশ আমদানি করা হত বিদেশ থেকে। সোমালিল্যান্ড থেকে আসতো ধুনো। বাল্টিক উপকূল থেকে আনা হতো গয়না তৈরির প্রয়োজনীয় একরকম হলুদ রঙের পাথর অ্যাম্বার, ভারত থেকে এডেন হয়ে রোমে ...

প্রাচীন রোমের দাস ব্যবস্থার স্বরূপ | Slavery in Ancient Rome

প্রাচীন রোমের দাস ব্যবস্থার স্বরূপ আলোচনা কর। প্রাচীন রোমান সভ্যতার অন্যতম প্রতিষ্ঠান ছিল ক্রীতদাস ব্যবস্থা। সমগ্র জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশই ছিল দাস। রোমের এহেন সমাজব্যবস্থাকে ঐতিহাসিকগণ দাস সমাজ বলে অভিহিত করেছেন। খ্রিস্ট পূর্ব পঞ্চম শতক থেকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত রোমের ক্রীতদাস প্রথার অস্তিত্ব ছিল। রোমান সমাজ এবং অর্থনীতি অসম্ভব ভাবে দাস নির্ভর হয়ে উঠেছিল। কোন কোন উৎস থেকে রোমে দাস সংগ্রহ করা হতো তা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে খুব একটা পৃথক নয়। রোমে দাস সংগ্রহের প্রধানতম উৎস ছিল যুদ্ধ। যুদ্ধে পরাজিত পুরুষ মহিলা এবং শিশুদের দাসে পরিণত করা হত। বহু ক্ষেত্রে পিতা-মাতা কর্তৃক পরিত্যক্ত অবাঞ্ছিত সন্তানদের দাসে পরিণত করা হত। কতকগুলি অপরাধের শাস্তি হিসেবেও দাসে পরিণত করার প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া বংশানুক্রমিকভাবে একজন দাস বা দাসীর সন্তান অনিবার্যভাবে দাসত্ব বরণ করতে বাধ্য ছিল। এই সমস্ত উৎসের মধ্যে সম্ভবত যুদ্ধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস; কারণ রোমান শাসকরা অনবরত যুদ্ধে লিপ্ত থাকতেন এবং পরাজিত এলাকার উপরে নিউজ প্রভুত্ব স্থাপন করতেন। পূর্বেই বলা হয়েছে যে, রোমের সমাজ ও অ...