সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Jahangir Era লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতের ইতিহাসে জাহাঙ্গীরের রাজত্বকালের গুরুত্ব | Jahangir

ভারতের ইতিহাসে জাহাঙ্গীরের রাজত্বকালের গুরুত্ব মহান সম্রাট আকবরের পুত্র এবং তার পরবর্তী মুঘল শাসক ছিলেন জাহাঙ্গীর। ১৬০৫ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হলে জ্যেষ্ঠ পুত্র সেলিম ৩৬ বছর বয়সে আগ্রা দুর্গে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নাম ধারণ করে মুঘল সিংহাসনে অধিষ্ঠিত হন। আকবরের রাজত্বকালের অগ্রগতির সঙ্গে জাহাঙ্গীরের রাজত্বকালকে তুলনা করা যায় না ঠিকই, কিন্তু মুঘলদের যে ঐতিহ্য-- ধর্মনিরপেক্ষতা ও সংস্কৃতিমনস্কতা-- তা থেকে জাহাঙ্গীর এক ইঞ্চিও সরে আসেননি। জাহাঙ্গীরের রাজত্বকালের প্রথম উল্লেখযোগ্য ঘটনা হল পুত্র খসরুর বিদ্রোহ (১৬০৭)। আকবরের মৃত্যুর পর সভাসদদের অনেকেই সেলিমের পরিবর্তে আকবরের পৌত্র খসরুকে সিংহাসনের উপযুক্ত মনে করেছিলেন। সুতরাং খসরুর যথেষ্ট জনপ্রিয়তাও ছিল। মানসিংহ, আজিজ কোকা, শিখ গুরু অর্জুন খসরুর পক্ষেই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খসরুর বিদ্রোহ দমন করা হয়েছিল। পরবর্তীকালে যুবরাজ খুররমের হাতে খসরুর মৃত্যু হয়েছিল। যে ঘটনার জন্য জাহাঙ্গীরকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেটি হল নুরজাহানের সঙ্গে তার বিবাহ। পারসিক কন্যা নুরজাহান জাহাঙ্গীরের দরবারে অগ্রমহিষীর মর্যাদাও পেয়েছিল...

নূরজাহান চক্র | Noorjahan Junta

 নূরজাহান চক্র জগৎ বিখ্যাত প্যারসিক সুন্দরী নূরজাহানের নাম মুঘল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িত। ১৬১১ খ্রিস্টাব্দে মেহেরুন্নেসা তথা নূরজাহানের সঙ্গে জাহাঙ্গীরের বিবাহ হয় এবং তিনি বাদশাহের প্রিয়তমা পত্নীতে পরিণত হন। বিবাহের পর থেকে দরবারী কার্যকলাপে নূরজাহানের প্রভাব ক্রমশ বাড়তে থাকে। তাঁকে কেন্দ্র করে দরবারে একটি চক্র গড়ে ওঠে যা নূরজাহান চক্র নামে পরিচিত। নূরজাহান চক্র সাম্রাজ্যের পক্ষে কতটা লাভজনক বা ক্ষতিকর হয়েছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক বিদ্যমান।  উচ্চ পদস্থ মুঘল কর্মচারী মির্জা গিয়াস বেগের কন্যা ছিলেন মেহেরুন্নেসা। ১৭ বছর বয়সে বর্ধমানের জায়গীরদার আলী কুলি বেগ ইস্তাজহি- র সাথে তার বিবাহ হয়। আলি কুলি বেগ কেন্দ্রকে নিয়মিত প্রাপ্য দিচ্ছিলেন না। আলি কুলি বেগ বিদ্রোহী ভাবাপন্ন হয়ে উঠেছিলেন এই সংবাদ পেয়ে জাহাঙ্গীর তার বিরুদ্ধে বাহিনী প্রেরণ করেন। উভয় পক্ষের খন্ড যুদ্ধে আলিকুলি বেগের মৃত্য হয়। সম্রাট আলি কুলি বেগের পরিবারের রক্ষণাবেক্ষনের দায়িত্ব রানী মাতা সেলিমা বেগমের হতে তুলে দেন। এই ঘটনার চার বছর পর মিনাবাজারে জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে দেখে ম...