সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসাবে শান্তিনিকেতন | Santiniketan as a Historical Tourism Centre

ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসাবে শান্তিনিকেতন  

শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। কলকাতা থেকে এর দূরত্ব সড়কপথে প্রায় ১৬০ থেকে ২১২ কিমি। এবং ট্রেন পথে প্রায় ১৪৫ কিলোমিটার। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নির্মিত বাড়িটির নাম ছিল শান্তিনিকেতন। পরবর্তীকালে এই বাড়ির নামে পুরো জায়গাটার নাম হয় যায় শান্তিনিকেতন। দেবেন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় শান্তিনিকেতনের বিস্তার ঘটে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ও গড়ে ওঠে। বর্তমানে শান্তিনিকেতন বিশ শতকের জাতীয় শিক্ষা আন্দোলন, সাংস্কৃতিক উৎকর্ষতা, ব্রাহ্ম আন্দোলন, এবং রবীন্দ্রনাথ সহ বিভিন্ন গুণীজনের স্মৃতি বিজড়িত একটি স্থান। শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছেন। হেরিটেজ ট্যুরিজম ও ঐতিহাসিক পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে শান্তিনিকেতন বাংলার প্রথম সারিতে অবস্থান করে।

 ১৮৬১-১৮৬৩ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার বোলপুরের রায়পুর অঞ্চলে ভূবনডাঙ্গার কাছে জমিদার ভুবন সিংহ কাছ থেকে ২০ একর জমি এবং দুটি ছাতিম গাছ বছরে পাঁচ টাকার বিনিময়ে চিরকালীন চুক্তিতে লিজ নেন। এইখানে তিনি শান্তিনিকেতন তৈরি করেন। শান্তিনিকেতন কথার অর্থ শান্তির নীড়। তিনি ব্রাহ্ম মতের অনুসারী ছিলেন এবং ১৮৫১ সালে তিনি লন্ডনের ক্রিস্টাল প্যালেসের অনুকরণে এখানে একটি উপাসনা গৃহ তৈরি করেন, যা বর্তমানে কাঁচমন্দির নামে পরিচিত। তিনি ১৯০১ সালে সেখানে একটি ব্রাহ্ম বিদ্যালয় স্থাপনের জন্য জমিটি উৎসর্গ করেন। ১৭৭৮ সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আসেন এবং ১৯০১ সালে ২২ শে ডিসেম্বর/৭ পৌষ পাঁচজন ছাত্রকে নিয়ে একটি ব্রাহ্মচর্য আশ্রমের সূচনা করেন, যা পরে পাঠভবন নামে পরিচিত হয়। অসহযোগ আন্দোলন চলাকালে তিনি ১৯২২ সালে ৭ই মে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতী প্রতিষ্ঠা জাতীয় শিক্ষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ১৯৪১ সালে বিশ্বভারতীর দায়িত্ব ব্রিটিশ ভারত সরকার গ্রহণ করেন এবং ১৯৫১ সালে থেকে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে।

শান্তিনিকেতনের শিক্ষাব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য হল প্রকৃতির কোলে পঠনপাঠন ও জ্ঞান চর্চা। এখানে বৈচিত্র্যপূর্ণ জ্ঞান চর্চা হয়। এখন অন্যান্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মত ঘরের মধ্যে ক্লাশ হলেও তখন কিন্তু সবই হতো প্রকৃতির কোলে, সাল-বকুল-আম গাছের তলায়। তাই পুরো প্রাঙ্গণটি সবুজে ঘেরা। শান্তিনিকেতনের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল উত্তরায়ন। এখানে রবীন্দ্রনাথ তাঁর শেষ জীবন কাটিয়েছিলেন। উত্তরায়নের বিচিত্রা ভবনে বর্তমানে একটি রবীন্দ্র সংগ্রহশালা রয়েছে। এই সংগ্রহশালায় রবীন্দ্রনাথের নিত্য ব্যবহারের জিনিসপত্র, উপহার সামগ্রী, পুরস্কারসমূহ, বিভিন্ন পান্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত আছে। উত্তরায়ন কমপ্লেক্সের ভবন গুলি হল উদয়ন, শ্যামলী, কোনার্ক, উদীচী ও পূনশ্চ।শান্তিনিকেতনের প্রতিটি ভবনের সাথে ঐতিহ্য জড়িত আছে; যেমন মাটির তৈরি শ্যামলী  ভবন বরোবদুর স্তুপের আঙ্গিকে তৈরি। কোনার্কও মাটির তৈরি। উদয়নে মহাত্মা গান্ধি সস্ত্রীক অবস্থান করেছিলেন। শান্তিনিকেতনের প্রতিটি দেয়াল চিত্র নন্দলাল বসুর পরিচালনায় কলাভবনের ছাত্র-ছাত্রীদের দ্বারা অলংকৃত। শান্তিনিকেতনের কলাভবন সমৃদ্ধ হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকু্‌ রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু প্রমুখ বিখ্যাত শিল্পীদের সৃষ্টিকর্মে।প্রতিবছর ৭ই পৌষ থেকে যে পৌষ মেলা অনুষ্ঠিত হয় তা শান্তিনিকেতনের একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলার সূচনা হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতেই। দোলের সময় অনুষ্ঠিত এখানকার বসন্ত উৎসবও ১০০ বছরের প্রাচীন ঐতিহ্য।

ঐতিহ্যগত গুরুত্ব বিচার করে  UNESCO ২০২৩ সালে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। UNESCO মানদন্ড-৬ এবং মানদন্ড-৪ -এ শান্তিনিকেতন উত্তীর্ণ হয়েছে। ৪ নম্বর মানদণ্ডে বলা হয়েছে যে শান্তিনিকেতন হল গ্রামীণ জীবনে শিক্ষা ও সমাজ কাঠামো নিয়ে একটি পরীক্ষামূলক প্রতিষ্ঠান।৬ নম্বর মানদন্ডে বলা হয়েছে এটি সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহযোগী, যারা আধুনিকতার পথপ্রদর্শক ছিলে্‌ তাদের চিন্তা ভাবনা এবং কাজকর্মের সঙ্গে সরাসরি জড়িত।

বর্তমানে শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান টুরিস্ট ডেস্টিনেশন। দেশ-বিদেশের পর্যটকরা এখানে এসে জড়ো হয় বিশ্ব বিখ্যাত লেখক, চিন্তাবিদ ও মানবতাবাদী দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সহযোগীদের জীবন ও কর্মের সাক্ষী হতে। বিশেষ করে শীতকালে মনোরম আবহাওয়ায় (অক্টোবর থেকে ফেব্রুয়ারি) টুরিস্ট সংখ্যা বেশি থাকে। কিন্তু পৌষ মেলা এবং বসন্ত উৎসবের সময় টুরিস্টদের আগমন বহুগুণ বেড়ে যায়। শান্তিনিকেতন ট্যুরিজমে শান্তিনিকেতন কেন্দ্রীয় আকর্ষণ; কিন্তু পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা ভ্রমনসূচীতে অন্তর্ভুক্ত থাকে। এগুলি হল সোনাঝুরি ও খোয়াই হাট,  কোপাই নদী ও কঙ্কালীতলা মন্দির, আমার কুটির প্রভৃতি। সোনাঝুরির বাগানে সোনাঝুরি হাট বসে, যেখানে গ্রামীন হস্তশিল্পজাত পণ্যের হাট। শান্তিনিকেতনের ব্যাপক পর্যটন পশ্চিমবঙ্গের পর্যটন অর্থনীতিকে পুষ্ট করে এবং স্থানীয় লোকশিল্প বিশ্বের দরবারে পৌঁছে দেয়। 

Santiniketan as a Historical Tourism Centre

Santiniketan is located at Bolpur in the Birbhum district of West Bengal. It is approximately 160 to 212 km from Kolkata by road and about 145 km by rail. The house built by Maharshi Debendranath Tagore was named Santiniketan. Later, the entire area came to be known by the name of this house. After Debendranath, Santiniketan expanded considerably during the time of Rabindranath Tagore, and a university was also established there. Today, Santiniketan is a place associated with the national education movement of the twentieth century, cultural excellence, the Brahmo movement, and the memories of Rabindranath Tagore and several other distinguished personalities. UNESCO has recognised the cultural heritage of Santiniketan as a World Heritage Site. As one of the major centres of heritage and historical tourism, Santiniketan occupies a prominent position in Bengal.

Between 1861 and 1863, Maharshi Debendranath Tagore leased 20 acres of land and two chhatim trees near Bhubandanga in the Raipur area of Bolpur, Birbhum, from the zamindar Bhuban Singh on a permanent lease for an annual payment of five rupees. He established Santiniketan here. The word Santiniketan means “Abode of Peace.” As a follower of the Brahmo faith, he established a prayer hall here, inspired by the Crystal Palace of London, which is now known as the Kanch Mandir. In 1901, he dedicated the land for establishing a Brahmo school. Rabindranath Tagore first came to Santiniketan in 1878, and on 22 December 1901 (7 Poush), he started a Brahmacharya Ashram with five students, which later came to be known as Patha Bhavana. During the Non-Cooperation Movement, he established Visva-Bharati University on 7 May 1922. The establishment of Visva-Bharati was an important milestone in the national education movement. In 1941, the Government of British India assumed responsibility for Visva-Bharati, and from 1951 the institution was recognised as a Central University.

The most distinctive feature of Santiniketan’s educational system was learning and intellectual practice in close communion with nature. A wide range of knowledge was cultivated here. Although classes are now conducted inside buildings, in the earlier period teaching and learning took place under the open sky, beneath sal, bakul and mango trees. As a result, the entire campus remains surrounded by greenery. One of the important attractions of Santiniketan is Uttarayan, where Rabindranath spent the later years of his life. Vichitra Bhavan in the Uttarayan complex now houses a Rabindra Museum. The museum preserves Rabindranath’s personal belongings, gifts, awards, manuscripts and various other objects associated with his life. The buildings of the Uttarayan complex include Udayan, Shyamali, Konark, Udichi and Punascha. Each of these buildings is associated with a distinctive heritage. For example, the mud-built Shyamali was designed in the style of the Borobudur monument, while Konark was also constructed with mud. Mahatma Gandhi and his wife stayed at Udayan. The walls of Santiniketan are decorated with murals created by the students of Kala Bhavana under the direction of Nandalal Bose. Kala Bhavana has been enriched by the works of renowned artists such as Abanindranath Tagore, Gaganendranath Tagore, Ramkinkar Baij and Nandalal Bose. The Poush Mela, held every year from 7 Poush, is one of Santiniketan’s traditional fairs. The fair was initiated by Maharshi Debendranath Tagore. The Basant Utsav, celebrated during Dol, is another tradition of Santiniketan that is more than a century old.

Considering its outstanding heritage value, UNESCO inscribed Santiniketan on the World Heritage List in 2023. Santiniketan satisfies UNESCO’s Criterion (iv) and Criterion (vi). Under Criterion (iv), Santiniketan is recognised as an experimental institution concerning education and social structures in a rural setting. Under Criterion (vi), it is directly associated with the ideas and works of Rabindranath Tagore and his associates, who were pioneers in shaping modern thought.

Today, Santiniketan is one of the major tourist destinations of West Bengal. Tourists from India and abroad visit the place to experience the life and works of the world-renowned writer, thinker and humanist philosopher Rabindranath Tagore and his associates. Tourist numbers are particularly high during the pleasant winter months, especially from October to February. However, the number of visitors increases significantly during the Poush Mela and Basant Utsav. Santiniketan itself is the central attraction of Santiniketan tourism, but several neighbouring destinations are also included in tourist itineraries. These include Sonajhuri and Khoai Haat, the Kopai River, Kankalitala Temple, Amar Kutir and other nearby attractions. Sonajhuri Haat, held in the Sonajhuri area, is particularly popular for its rural handicrafts and locally produced goods. The extensive development of tourism in Santiniketan contributes to the tourism economy of West Bengal and helps bring the region’s traditional folk arts and crafts to a wider national and international audience.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য | Arab Conquest of Sindh: Immediate Causes and Significance

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আগেও বহুবার ভারতের বিভিন্ন জায়গায় অভিযান পাঠানো হয়েছিল। তবে এই(712 খৃ:) অভিযানের একটি প্রত্যক্ষ কারণ ছিল। জানা যায় যে সিংহলের রাজা ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ কে কয়েকটি জাহাজে করে উপঢৌকন পাঠাচ্ছিলেন কিন্তু পথে সিন্ধু দেশের জলদস্যুরা দেবল বন্দরে এ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...