ওল্ড কিংডমঃ রাজতন্ত্রের প্রকৃতি মিশরে তৃতীয় রাজবংশ থেকে ষষ্ঠ রাজবংশ পর্যন্ত ( খ্রিস্টপূর্ব ২৯৮০ থেকে ২৪৭৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত) শাসন কালকে old kingdom বলা হয়। এই সময়কালকে পিরামিডের যুগও বলে। বিভিন্ন ভাবধারা বিষয়ে সহিষ্ণু হলেও মিশরীয়দের জাত্যাভিমান ছিল প্রবল। তাই বিদেশীদের তারা কখনো ভাল চোখে দেখত না। এশিয়াবাসীদের সম্পর্কে তাদের অবজ্ঞার কথা জানা যায়। মিশরীয়রা তাদের ভাষায় যে শব্দটি পৃথিবী অর্থে ব্যবহার করত তার অর্থ মিশর ভূমি। আর মিশরের যিনি অধিপতি হতেন তিনি মানুষ নন , তিনি দেবতা। মিশরের রাজাদেরকে ফ্যারাও বলা হত। ফ্যারাও কথাটির অর্থ বড় বাড়ি । সূর্য দেবতা 'রে' তার কন্যা মিশরকে পুত্র ফ্যারাও এর হাতে সঁপে দিয়েছিলেন। অর্থাৎ মিশর ভূমির সঙ্গে ফ্যারাও বিবাহবন্ধনে জড়িত। ফ্যারাও যতদিন জীবিত ততদিন তিনি সাক্ষাৎ হোরাস। তিনি মারা গেলে অসিরিস। স্বামীর কর্তব্য তাঁর স্ত্রীকে যত্ন করা; আবার স্ত্রীর প্রতি স্বামীর প্রভুত্ব বৈধ। এভাবেই ফ্যারাও যেমন মিশর ভূমির উপরে সম্পূর্ণ প্রভুত্ব করবে তেমনি তার যত্নও নেবেন। তিনি প্রজাপালক; প্রজাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। অর্থাৎ ...