সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Balban's Monarchical Ideals | বলবনের রাজতান্ত্রিক আদর্শ

বলবনের রাজতান্ত্রিক আদর্শ গিয়াসউদ্দিন বলবনের 22 বছরের শাসনকাল সুলতানি সাম্রাজ্যের ইতিহাস অন্যতম স্থান অধিকার করে আছে। ১২৬৫ খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মোহাম্মদ নিঃসন্তান অবস্থায় মারা যান, মৃত্যুর পূর্বেই তিনি বলবন কে সিংহাসনে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। বলবনের রাজতন্ত্রের মর্যাদা ও শক্তি বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। ইলতুৎমিশের মৃত্যুর পর প্রায় 30 বছর ধরে দিল্লি সুলতানির বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। বলবন প্রথমেই রাজতন্ত্রের মর্যাদা ও শক্তি বৃদ্ধির কাজে আত্মনিয়োগ করেন। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় বুঝেছিলেন তুর্কি আমিরদের ক্ষমতা বিনষ্ট না করা পর্যন্ত রাজকীয় মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি এও বুঝেছিলেন রাজশক্তিকে দৃঢ়রূপে প্রতিষ্ঠা করতে গেলে সুগঠিত সেনাবাহিনী আবশ্যক। তিনি প্রথমেই রাজদরবারের মর্যাদা ও গাম্ভীর্য রক্ষার দিকে নজর দেন। পারস্যের রাজদরবারের অনুকরনে তিনি কতগুলি নতুন নীতি প্রণয়ন করেন। তিনি নিজেকে তুর্কি বীর আফ্রাসিয়রের বংশধর বলে দাবি করেন। পারসিক আদব কায়দায় তিনি রাজদরবারে সিজদা ও পায়বক্স রীতি প্রবর্তন করেন, যার অর্থ নতজানু হয...

Kutubuddin Aibak | কুতুবুদ্দিন আইবক

কুতুবুদ্দিন আইবক- দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ঘুরীর ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি বিশেষভাবে তাকে সাহায্য করেছিলেন তিনি হলেন তার অন্যতম দক্ষ সেনাপতি কুতুবউদ্দিন আইবক। মুহাম্মদ ঘুরীর মৃত্যুর পর কুতুবউদ্দিন দিল্লির অধিপতি হন। যদিও ভারতীয় সাম্রাজ্যঃ কুতুবউদ্দিন আইবক এর কাছে খুব একটা সুখকর হয়নি। ১২০৬ খ্রিস্টাব্দ থেকে স্বল্পকাল শাসনে তার শাসন প্রতিভার তেমন পরিচয় না পেলেও, বিভিন্ন কারনে মধ্যযুগের ভারতীয় ইতিহাসে তার স্থান অক্ষয় হয়ে থাকবে। ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক এর দিল্লীর সিংহাসন আরোহন এর মাধ্যমে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল। এই সময় তাজউদ্দীন গজনীর সিংহাসন আরোহন করে গজনী সাম্রাজ্যের সার্বভৌম অধিপতি হিসেবে ভারতবর্ষের উপর অধিকার দাবি করলে কুতুবউদ্দিন আইবক গজনীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিজেকে ভারতের স্বাধীন সার্বভৌম নরপতি হিসেবে ঘোষণা করেন। এর ফলে একদিকে যেমন দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের স্বাধীনভাবে পথ চলা শুরু হয়, অন্যদিকে তেমনি দিল্লির সুলতানি সাম্রাজ্য বৈদেশিক হস্তক্ষেপ থেকেও রক্ষা পায়। মাত্র চার বছরের শাসনকালে কুতুবুদ্দিনের একম...

Economic Crisis in Pre-Revolutionary France (5/10 marks)| ফরাসী বিপ্লবের প্রাক্কালে অর্থনৈতিক সংকট

ফরাসী বিপ্লবের প্রাক্কালে অর্থনৈতিক সংকট ফরাসি বিপ্লবের কারণ নিয়ে সমকালীন ও আধুনিক ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ফরাসি বিপ্লব সম্পর্কে আধুনিককালের ঐতিহাসিকরা প্রাক বিপ্লব যুগের ফরাসি অর্থনৈতিক সংকটের উপর জোর দিয়েছেন। যদিও সমকালীন ঐতিহাসিকরা অর্থনৈতিক কারণকে তেমনভাবে গুরুত্ব দেননি। অনেকেই আবার মনে করেন বিপ্লবের প্রাক্কালে ফরাসি অর্থনীতিতে কোনো সংকটের অস্তিত্বই ছিল না। তবে একথা বলা যায় যে, বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোষে প্রবল অর্থসংকট দেখা দিয়েছিল। এর প্রথম কারণটি যদি হয় রাজা চতুর্দশ লুইয়ের ঋণ নিয়ে যুদ্ধবিগ্রহের জড়িয়ে পড়া; অন্য কারণটি তেমনই ছিল রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন। বুঁরবো রাজাদের আয় এর চেয়ে ব্যয় ছিল বেশি। চতুর্দশ লুই এর সময় থেকে রাজারা ঋণ নিয়ে যুদ্ধ করতেন এতে রাজার ঋণের পরিমাণ বেড়ে ছিল। আয়ের 50% ব্যাংকারদের সুদ দিতে হত। ষোড়শ লুই এর সময় এই ঋণ বেড়েছিল তিনগুণ। বুঁরবো রাজারা সৈন্যবাহিনী ও রাজপ্রাসাদের কর্মচারীদের জন্য বাজেটের 50 শতাংশ ব্যয় করত। যে কারণে রাজার অর্থনৈতিক সংকট থেকে মুক্তির জন্য দরকার ছিল হয় ব্যয় কমানো অথবা আয় বাড়ানো। এই অর্থনৈতিক সংকট থেক...

Periodization in Indian History

Topic: Periodization in Indian History Objectives: To get basic idea of Periodization and its importance in Historiography To  understand the various existing ideas regarding the periodization of Indian History To find out the most updated and most logical periodization of Indian History Discussion: Periodizing Indian history is not an easy task. It is controversial and sensitive also. If you go through logic it will refuse the old tradition of Puranic periodization. If you follow the European concept of periodization it will not suit properly in Indian context. Ancient traditions exist in circular chronology. But in the European concept time is linear. In modern historiography, however, this linear chronology is adopted and in that way the epoch of Indian history is divided. Before we go our main discussion we need to ruminate on what is History and what is periodization. History refers to a subject that seeks to give a consistent account of human evolution. And Periodization is...

Farman of 1717 | ফারুখশিয়রের ফরমান

Farman of 1717 | ফারুখশিয়রের ফরমান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয় ১৬০০ সালে ৩১শে ডিসেম্বর একটি রাজকীয় সনদের মাধ্যমে। ভারতে ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এ দেশে এসেছিলেন। ১৬১৩ সাল থেকে ইংরেজ কোম্পানি এদেশের রীতিমতো ব্যবসাপত্র শুরু করে দেয়। মুঘল বাদশাহ জাহাঙ্গীরের কাছ থেকে কোম্পানি যে ফরমান পায় তাতে তারা ভারতে বাণিজ্যকেন্দ্র স্থাপনের অনুমোদন পায়। সুরাটে ছিল তাদের প্রথম কারখানা। ইংরেজদের প্রতিনিধি ও দৃত হিসেবে স্যার টমাস রো রাজ দরবারে অভ্যর্থনা পান। ক্রমে কোম্পানির ব্যবসা বাড়তে থাকে। কলকাতা, বোম্বে ও মাদ্রাজ- এই তিনটি বানিজ্যঘাটিঁর মধ্যে কলকাতা ছিল তাদের প্রধান কর্মকেন্দ্র। পরবর্তীকালে তারা যে ক্রমাগত রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিল তার সূচনা হয়েছিল বাংলা থেকে। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস ছিল ১৭১৭ সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান। বাংলা, বিহার, ওড়িশা কে নিয়ে গঠিত বাংলা সুবা ছিল আইনত  দিল্লির বাদশাহের অধীনে। ১৬৯০ সালে ঔরঙ্গজেব এক আদেশনামায় কোম্পানিকে বছরে তিন হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে বিনামূল্যে বাণিজ্য...