সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেন্ট পলস ক্যাথেড্রাল | St. Paul’s Cathedral

সেন্ট পলস ক্যাথেড্রাল

কলকাতায় মাস্ট ভিজিট ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে যেটা প্রথম অথবা দ্বিতীয় নম্বরে রয়েছে তা হল সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চ। কলকাতা ময়দানের পাশ দিয়ে যাওয়ার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল ও বিড়লা তারামণ্ডলের পাশে যে সাদা রঙের বিশাল চূড়াটা রয়েছে সেটাই St. Paul’s Cathedral Kolkata. কলকাতার গড়ে ওঠার ইতিহাসের অবিচ্ছেদ্দ অঙ্গ এই চার্চ। ১৮৪৭ সাল থেকে আজ পর্যন্ত, প্রায় ১৭৮ বছর ধরে এই স্থাপত্যটি দাঁড়িয়ে আছে ব্রিটিশ শাসনের আভিজাত্য নিয়ে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর বাংলায় যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হল তখন থেকে ভারতে, বলা বাহুল্য বাংলায় ব্যপক হারে ইউরোপীয়দের আগমন শুরু হয়। আর তাদের বেশিরভাগই কলকাতায় এসে ভিড় করতে থাকে। সেই সময়ে কলকাতার প্রধান চার্চ ছিল সেন্ট জনস্ চার্চ (St. John’s Church)। উনিশ শতকের গোড়ার দিকে এই চার্চই ছিল প্রধানতম চার্চ। কিন্তু এত বেশি ইউরোপীয় আসতে থাকায় সেন্ট জনস্ চার্চের জায়গা কম পড়ছিল। সেন্ট জনস্ চার্চ আয়তনে ছিল ছোট, ফলে রবিবারের প্রার্থনায় সবার জায়গা হত না। তৎকালীন বিশপ ড্যানিয়েল উইলসন (Bishop Daniel Wilson) পরিকল্পনা করলেন এমন এক ক্যাথিড্রাল তৈরি করার, যা হবে ইংল্যান্ডের বড় বড় চার্চগুলোর মতোই বিশাল এবং জাঁকজমকপূর্ণ। তিনি চেয়েছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যের সেকেন্ড সিটি কলকাতার বুকে এমন এক স্থাপত্য তৈরি হোক, যা দেখে বিশ্ব অবাক হবে।

১৮৩৯ সালে এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশপ উইলসন এতটাই আবেগী ছিলেন যে, তিনি এই চার্চ তৈরির জন্য নিজের পকেট থেকে সেই সময়ে প্রায় ২ লক্ষ টাকা দান করেছিলেন। এর মুল স্থপতি ছিলেন মেজর উইলিয়াম নায়ার্ন ফোর্বস (Major William Nairn Forbes)। তিনি ছিলেন একজন দক্ষ মিলিটারি ইঞ্জিনিয়র। দীর্ঘ ৮ বছর ধরে কাজ চলার পর, ১৮৪৭ সালে এই চার্চটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটিই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বিদেশে (Overseas Territory) তৈরি হওয়া প্রথম এপিস্কোপাল ক্যাথিড্রাল। এই চার্চের ঠিক নিচেই প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসনের কবর রয়েছে। 

সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চের ইতিহাসে একাধিক ভাঙা গড়ার পর্ব রয়েছে। ধ্বংসস্তূপ থেকে বারবার উঠে দাঁড়িয়েছে এই চার্চ। শুরুতে এই ক্যাথিড্রালের চূড়া বা স্পায়ার ছিল একদম সূচালো, অনেকটা তীরের ফলার মতো। কিন্তু ভূমিকম্পে সেই আকৃতি বদলাতে হয়। ১৮৯৭ সালের এক ভয়াবহ ভূমিকম্পে সেই সূচালো চূড়ার উপরের অংশ ভেঙে পড়ে। পরে তা মেরামত করা হয়। ১৯৩৪ সালে বিহার ও নেপালে হওয়া ভূমিকম্পে ওই সূচালো চূড়াটি পুরোটাই ধসে পড়ে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, আর সূচালো চূড়ো তৈরি করা হবে না, সেটা ঝুঁকির এবং ভূমিকম্প প্রতিরোধী না হওয়ায় বারবার ক্ষতিগ্রস্ত হত। তাই ইংল্যান্ডের ক্যান্টারবেরি ক্যাথিড্রালের বেল হ্যারি টাওয়ার (Bell Harry Tower)-এর অনুকরণে বর্তমানের এই বর্গাকার বা চৌকো টাওয়ারটি তৈরি করা হয়। যা আজও কলকাতার স্কাইলাইনের অন্যতম প্রতীক।

ক্যাথেড্রালটির স্থাপত্য নকশা 'ইন্দো-গথিক' শৈলীর – এটি একটি গথিক স্থাপত্যশৈলী যা ভারতীয় জলবায়ুর উপযোগী করে আধুনিক নির্মাণ উপাদান অন্তর্ভুক্ত করে তৈরি। এই গির্জাটি তার সরু উল্লম্ব স্তম্ভগুলির জন্য একটি সুন্দর শিল্পকর্ম। এর কেন্দ্রীয় চূড়াটির উচ্চতা ২০১ ফুট (৬১ মিটার) এবং এটি একটি বর্গাকার মিনারের উপর দাঁড়িয়ে আছে, যা ইংল্যান্ডের দ্বাদশ শতাব্দীর ক্যান্টারবেরি ক্যাথেড্রালের আদলে নির্মিত। এই মিনারে পাঁচটি ঘড়ি বসানো আছে, যেগুলোর প্রত্যেকটির ওজন ছিল প্রায় তিন টন। গির্জাটিতে সূচ্যগ্র খিলান এবং ভারসাম্য রক্ষাকারী ঠেস রয়েছে। ক্যাথেড্রালটিতে রঙিন কাচের জানালা রয়েছে – পশ্চিম দিকের তিনটি জানালার নকশা করেছিলেন স্যার এডওয়ার্ড বার্ন-জোন্স (একজন প্রি-রাফায়েলাইট শিল্পী), যিনি ১৮৮০ সালে আন্দামান দ্বীপপুঞ্জে নিহত লর্ড মেয়োর স্মরণে এগুলি তৈরি করেন; এই কাচের জানালাগুলি অর্ধ-নিমজ্জিত খিলানে বসানো। আসল রঙিন কাচযুক্ত পূর্ব দিকের জানালাটি ১৯৬৪ সালে একটি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যায় এবং ১৯৬৮ সালে তার জায়গায় একটি নতুন জানালা লাগানো হয়। ক্যাথেড্রালটির ছাদটি একটি 'অগভীর বক্ররেখা' আকৃতির, যা 'গথিক নকশা' দ্বারা সজ্জিত লোহার ট্রাসের উপর বিস্তৃত। ক্যাথেড্রালটির হলঘরটি প্রশস্ত এবং এতে কোনো পার্শ্বপথ নেই। লন্ডনের জোসেফ উইলিস অ্যান্ড সন্স দ্বারা নির্মিত ৪১টি স্টপযুক্ত একটি অর্গান এখনও ব্যবহৃত হচ্ছে। ক্যাথেড্রালের মূল উপাসনা কক্ষে জটিল নকশার কাঠের বেঞ্চ ও চেয়ার রয়েছে। এর দৈর্ঘ্য ২৪৭ ফুট (৭৫ মিটার) এবং প্রস্থ ৮১ ফুট (২৫ মিটার)। এখানে ধ্রুপদী ফ্লোরেন্টাইন রেনেসাঁ শৈলীতে নির্মিত দুটি ফ্রেস্কো রয়েছে। 

বেদীর দক্ষিণ দিকে অবস্থিত 'এপিস্কোপাল থ্রোন'। এর পিছনে ১৮৭৯ সালের একটি অলঙ্কৃত রেয়ারেডো বা প্রাচীর রয়েছে; এতে সেন্ট পলের জীবন ও কর্ম, দেবদূতের আগমন বার্তা, জ্ঞানী ব্যক্তিদের আরাধনা এবং মিশরে পলায়ন সম্পর্কিত ঘটনাগুলোর খোদাই করা চিত্র রয়েছে, যার সবকটির কৃতিত্ব স্যার আর্থার ব্লমফিল্ড এবং ম্যুরালকে দেওয়া হয়। 

গির্জার প্রাঙ্গণের মধ্যে রয়েছে চ্যান্সেল, স্যাঙ্কচুয়ারি, চ্যাপেল এবং প্যারিশ হল, যা সামাজিক অনুষ্ঠান আয়োজনের স্থান হিসেবে ব্যবহৃত হয়। ক্যাথেড্রাল কমপ্লেক্সে একটি গ্রন্থাগারও রয়েছে, যা পশ্চিম বারান্দার উপরে নির্মিত। এর পরিমাপ ৬১ বাই ২২ ফুট (১৮.৬ মি × ৬.৭ মি) এবং উচ্চতা ৩৫ ফুট (১১ মি)। গ্রন্থাগারটিতে বিশপ উইলসনের একটি মার্বেল ভাস্কর্য রয়েছে। এটি বিশপ উইলসনের উদ্যোগে নির্মিত হয়েছিল, যিনি তাঁর ৮,০০০ বই ও পাণ্ডুলিপি দান করেছিলেন। অন্যান্য বই দান করেছিলেন ডব্লিউ. গর্ডন ও রেভারেন্ড জে. নাথ (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়) এবং কলকাতা বাইবেল সোসাইটি।

সেন্ট পলস ক্যাথেড্রাল খুঁজে পাওয়া বেশ সহজ, কারণ এটি আরেকটি বড় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে অবস্থিত। এর অসাধারণ মধ্যরাতের প্রার্থনা সরাসরি উপভোগ করার জন্য বড়দিনের আগের সন্ধ্যায় এটি পরিদর্শনের সেরা সময়। ২৫ ডিসেম্বর বা ক্রিসমাসের রাতে এখানে যে ‘মিডনাইট মাস’ (Midnight Mass) হয়, তা দেখার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ ভিড় করেন। চার্চের আলোকসজ্জা তখন ময়দান চত্বরকে মায়াবী করে তোলে।


St. Paul’s Cathedral, Kolkata

One of the must-visit historical landmarks in Kolkata, ranking among the top one or two attractions in the city, is St. Paul’s Cathedral. If you are travelling along the Kolkata Maidan, the magnificent white spire that stands beside the Victoria Memorial and Birla Planetarium is none other than St. Paul’s Cathedral, Kolkata. This church is an inseparable part of the history of Kolkata’s growth and development. Standing since 1847, this magnificent architectural structure has retained the grandeur and elegance of the British colonial era for nearly 178 years.

Following the British victory at the Battle of Plassey in 1757 and the subsequent establishment of British rule in Bengal, the influx of Europeans into India, particularly Bengal, increased considerably. A large number of them began settling in Calcutta (now Kolkata). During this period, St. John’s Church was the principal church in the city. In the early nineteenth century, it served as the most prominent place of Christian worship. However, with the growing European population, St. John’s Church soon became inadequate to accommodate the increasing number of worshippers. The church was relatively small, and there was insufficient space for everyone to attend Sunday services. Recognising this need, the then Bishop of Calcutta, Daniel Wilson, conceived the idea of constructing a grand cathedral comparable in scale and magnificence to the great churches of England. He envisioned creating an architectural masterpiece in Calcutta, the Second City of the British Empire, that would astonish the world with its grandeur.

The foundation stone of the cathedral was laid in 1839. Bishop Wilson was so deeply committed to the project that he personally donated approximately two lakh rupees from his own funds towards its construction, a substantial sum at the time. The principal architect was Major William Nairn Forbes, a highly skilled military engineer. After eight years of construction, the cathedral was opened to the public in 1847. It was the first Episcopal Cathedral to be built overseas under the British Empire. The tomb of its founding Bishop, Daniel Wilson, lies beneath the cathedral.

The history of St. Paul’s Cathedral is marked by several phases of destruction, reconstruction and restoration. Time and again, the cathedral has risen from the ruins. Originally, its central spire was sharply pointed, resembling the tip of an arrow. However, repeated earthquake damage eventually necessitated a change in its design. During the devastating earthquake of 1897, the upper portion of the pointed spire collapsed. Although it was subsequently repaired, another major earthquake in 1934, which affected Bihar and Nepal, completely destroyed the spire. Following this incident, it was decided that the original pointed design would not be reconstructed, as it was considered vulnerable to earthquakes and had repeatedly suffered damage. Instead, the present square tower was built, modelled on the Bell Harry Tower of Canterbury Cathedral in England. Today, this tower remains one of the most recognisable features of Kolkata’s skyline.

The architectural design of the cathedral represents the Indo-Gothic style, a variation of Gothic architecture that incorporates modern construction materials and techniques while adapting the traditional style to the Indian climate. The church is a remarkable work of art, distinguished by its slender vertical columns. Its central tower rises to a height of 201 feet (61 metres) and stands upon a square tower modelled on the twelfth-century Canterbury Cathedral in England. The tower houses five clocks, each weighing approximately three tonnes. The church also features pointed arches and supporting buttresses.

The cathedral is adorned with magnificent stained-glass windows. The three windows on its western side were designed by Sir Edward Burne-Jones, a prominent Pre-Raphaelite artist. These windows were created in memory of Lord Mayo, who was assassinated in the Andaman Islands in 1880. They are set within recessed arches. The original stained-glass window on the eastern side was destroyed by a cyclone in 1964 and was replaced by a new one in 1968.

The cathedral's roof has a shallow curved profile and rests on iron trusses decorated with Gothic designs. Its main hall is spacious and does not have side aisles. An organ with 41 stops, manufactured by Joseph Willis & Sons of London, is still in use. The principal worship hall contains beautifully crafted wooden pews and chairs featuring intricate designs. The cathedral measures 247 feet (75 metres) in length and 81 feet (25 metres) in width. It also houses two frescoes executed in the classical Florentine Renaissance style.

Situated to the south of the altar is the Episcopal Throne. Behind it stands an intricately decorated reredos dating back to 1879. It features sculpted representations of significant events, including episodes from the life and work of St. Paul, the Annunciation, the Adoration of the Magi and the Flight into Egypt. These artistic works are attributed to Sir Arthur Blomfield and the mural artists associated with the cathedral's decoration.

The cathedral complex comprises the chancel, sanctuary, chapels and a parish hall, which is used for hosting various social and community events. It also houses a library constructed above the western porch. The library measures 61 by 22 feet (18.6 × 6.7 metres) and has a height of 35 feet (11 metres). One of its notable features is a marble statue of Bishop Wilson. The library was established through the initiative of Bishop Wilson, who donated his personal collection of 8,000 books and manuscripts. Additional contributions came from W. Gordon, Reverend J. Natt of the University of Oxford and the Calcutta Bible Society.

Finding St. Paul’s Cathedral is relatively easy, as it is situated close to another major tourist attraction, the Victoria Memorial. Christmas Eve is perhaps the best time to visit if one wishes to experience its magnificent midnight prayers and festive atmosphere. The Midnight Mass held on Christmas Eve, leading into 25 December, attracts thousands of people irrespective of their religious or cultural backgrounds. During this time, the beautifully illuminated cathedral transforms the surrounding Maidan area into a truly magical setting.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য | Arab Conquest of Sindh: Immediate Causes and Significance

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আগেও বহুবার ভারতের বিভিন্ন জায়গায় অভিযান পাঠানো হয়েছিল। তবে এই(712 খৃ:) অভিযানের একটি প্রত্যক্ষ কারণ ছিল। জানা যায় যে সিংহলের রাজা ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ কে কয়েকটি জাহাজে করে উপঢৌকন পাঠাচ্ছিলেন কিন্তু পথে সিন্ধু দেশের জলদস্যুরা দেবল বন্দরে এ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...