সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঐতিহাসিক পর্যটনক্ষেত্র হিসাবে নালন্দা মহাবিহার | Nalanda Mahavihara as a Historical Tourism Site

ঐতিহাসিক পর্যটনক্ষেত্র হিসাবে নালন্দা মহাবিহার

ভারতীয় উপমহাদেশ তথা সমগ্র বিশ্বের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল নালন্দা মহাবিহার। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ৮৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত নালন্দা জেলায় এই প্রতিষ্ঠানের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ আবিস্কৃত হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যের এই নিদর্শনটি দক্ষিণ এশিয়ার বৌদ্ধ ঐতিহ্য, বৌদ্ধ জ্ঞানচর্চা এবং এখানকার প্রাচীন শিক্ষা ব্যবস্থার সাক্ষ্য বহন করছে। 'নালম' কথার অর্থ পদ্ম। পদ্ম বৌদ্ধ ঐতিহ্যে জ্ঞানের প্রতীক। 'দা' কথার অর্থ প্রদান করা। এই অর্থে নালন্দা হল জ্ঞান প্রদানের স্থল অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রচলিত ভাষায় একে নালন্দা বিশ্ববিদ্যালয়ও বলা হয়। নালন্দার ধংসাবশেষ বহু দিন ধরেই প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণার একটি আকর্ষণীয় বিষয়। দেশ বিদেশের গবেষকদের পাশাপাশি এখানে বৌদ্ধ ধর্মের টানে বহু বৌদ্ধ ধর্মাবলম্বী পর্যটক এবং সাধারণ পর্যটক এখানে ভিড় জমায়। পর্যটকদের ভ্রমনসূচীর মধ্যে রাজগীর, নালন্দা ও বোধগয়া সংযুক্ত থাকে। 

 বিশ শতকে ASI-এর তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক উৎখননের কাজ শুরু হওয়ার বহু আগে থেকে নালন্দার কথা জানা ছিল সমসাময়িক সাহিত্যিক উপাদান, বিশেষ করে চৈনিক পরিব্রাজিক সুয়ান জাং এবং ই সিং-এর রচনা থেকে। ১৯ শতকের গোড়ায় ফ্রান্সিস বুখানন বেঙ্গল প্রেসিডেন্সি সার্ভে করার সময় প্রথম নালন্দার ধ্বংসস্তুপের সন্ধান পান। এর প্রায় ১০০ বছর পেরিয়ে যাওয়ার পর বিশ শতকের ২০-র দশকে  ASI-এর তত্ত্বাবধানে প্রকৃত উৎখনন চলে এবং স্বাধীনতার পর (১৯৭৪-৮২) আরও একদফা উৎখননের পর নালন্দার ধ্বংসাবশেষ অনেকটাই অনাবৃত হয়েছে। প্রায় ২৩ একর এলাকা জুড়ে বিস্তৃত এই প্রত্নক্ষেত্রে আবিস্কৃত হয়েছে মোট ১১ টি বিহার ও ১৪ টি মন্দির। এছাড়াও রয়েছে বিখ্যাত শারিপুত্র স্তুপ এবং অনেকগুলি চৌত্য। পুরো পরিকল্পনাটি পঞ্চকোনা এবং উত্তর-দক্ষিন অক্ষ বরাবর বিস্তৃত।  প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য থেকে এটা সুনিশ্চিত যে নালন্দা ছিল একটি বৌদ্ধ মঠ ও উচ্চ শিক্ষার কেন্দ্র এবং এই নির্মাণ কোনো একবার নির্মাণ নয়, এখানে একাধিকবার পুনঃনির্মাণ, সম্প্রসারন ও পরিবর্তন হয়েছে। নালন্দা মহাবিহারের ঐতিহ্যগত গুরুত্ব উপলব্ধি করে, এর পরিকল্পনা ও স্থাপত্য রীতি, যা পরবতীকালে একাধিক বৌদ্ধ নির্মাণে অনুসৃত হয়েছিল এবং প্রাচীনতম আবাসিক বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান-- এই দু মানদণ্ডে  UNESCO একে World Heritage-এর মর্যাদা দিয়েছে।

নালন্দা নির্মাণ কাজ খ্রিষ্ট পূর্ব ৩য় শতকে মৌর্য যুগে শুরু হলেও এর প্রকৃত বিকাশ ঘটে গুপ্ত যুগে, বিশেষ করে কুমারগুপ্তের শাসনকালে (৪১-৪৫৫)। সপ্তম শতকে যখন সুয়ান জাং ভারতে আসেন তখন নালন্দা পূর্ণ বিকশিত এক বৌদ্ধ বিহার। তিনি এখানে কয়েক বছর অধ্যায়নও করেন। অন্যতম গুপ্ত শাসক নরসিংহ গুপ্ত বালাদিত্য এবং পূষ্যভূতি শাসক হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালন্দা তার উন্নতি চরম শিখরে পৌঁছায়। এখানে কেবল বৌদ্ধ শাস্ত্র নয়, সাহিত্য, দর্শন, বেদ, ব্যকরণ, শব্দশাস্ত্র, অলঙ্কার, জ্যোতিষ, রসায়ন, আয়ুর্বেদ ইত্যাদি বিষয়ে পড়াশোনা হত। সুয়ান জাং-এর বিবরণ থেকে জানা যায় তখন ১০,০০০ ছাত্র ছাত্রী, ২০০০ শিক্ষক ছিলেন। সে সময় প্রধান আচার্য ছিলে শীলভদ্র। আরও জানা যায় যে, সে সময় নালন্দার খরচ চালানোর জন্য রাজারা মোট ১০০ টি গ্রামের রাজস্ব ভোগের অদিকার দিয়েছিলেন। সুয়ান জাং-এর পর ইৎ সিং নালন্দা ছাত্র হিসাবে এসেছিলেন এবং তার লেখায় আমরা সুয়ান জাং-এর কথার সমর্থন পাই। শুধু তাই নয়, তিনি আরও লিখেছেন যে, সে সময়ে ভারতে আগত মোট ৬০ জন চৈনিক পরিব্রাজিকের সকলেই নালন্দা এসেছিলেন। 

যাই হোক, পাল শাসনের পর থেকে নালন্দার মহিমা ক্রমশ অবলুপ্ত হতে থাকে। এর কারন সম্ভবত পাল শাসনের পর থেকে বাংলা ও বিহারে বৌদ্ধ মতাদর্শ ও ধর্মাবলম্বীদের অত্যাচার নেমে আসে এবং বাংলার ব্রাহ্মনীকরণ শুরু হয়। সেন রাজাদের এক্ষেত্রে দায় কম নয়। প্রত্নতাত্বিক উৎখনন থেকে অনুমান করা হয় নালন্দায় বেশ কয়েকবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। মিনহাজ উদ্দিন সিরাজের লেখা থেকে অনেকেই অনুমান করে থাকেন যে বক্তিয়ার খলজির আক্রমণে নালন্দার পতন হয়। কিন্তু এই অভিমত বিতর্কিত এবং একপেশে; কারন নালন্দায় একাধিকবার অগ্নিসংযোগ এবং একাধিকবার ধংসের চিহ্ন রয়েছে। বক্তিয়ার খলজির দ্বারা একবার যদি আক্রান্ত হয়েও থাকে তাহলে পরবর্তী আক্রমণ বা অগ্নিসংযোগ কারা করেছিল? মুদ্রতভদ্র নামে এক ভিক্ষুর কথা জানা যায় যিনি নালন্দার সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু  ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে সেই উদ্যোগ বানচাল হয়ে যায়। 

নালন্দা প্রত্নতাত্ত্বিক পর্যটন, বৌদ্ধ পর্যটন, শিক্ষামূলক পর্যটন এবং ঐতিহাসিক পর্যটন—এই সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এখানে পর্যটক কেবল কয়েকটি প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখতে আসেন না; তাঁরা বৌদ্ধ ধর্ম, প্রাচীন জ্ঞানচর্চা, স্থাপত্য, শিক্ষা এবং দক্ষিণ এশিয়ার আন্তঃআঞ্চলিক সাংস্কৃতিক যোগাযোগের ইতিহাসের সঙ্গে পরিচিত হন। ২০১৬ সালে  UNESCO-র World Heritage তালিকায় অন্তর্ভুক্তির পর থেকে নালন্দার আন্তর্জাতিক পর্যটন গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। নালন্দা বর্তমানে বিহারের একটি বৃহত্তর ঐতিহাসিক ও বৌদ্ধ পর্যটন সার্কিটের অংশ। বিশেষ করে রাজগির, নালন্দা এবং বোধগয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটনপথে নালন্দার গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। নালন্দায় বিভিন্ন ধরনের পর্যটকের আগমন ঘটে। দেশের সাধারণ বা পারবারিক পর্যটকের পাশাপাশি শিক্ষামূলক ভ্রমনের জন্য স্কুল-কলেজ থেকে পর্যটক দল (group tourist) আসে। ইতিহাস, প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য নিয়ে আগ্রহী গবেষক এবং heritage enthusiasts-রাও এখানে আসে। বৌদ্ধ ধর্মের সঙ্গে নালন্দার গভীর সম্পর্কের কারণে বৌদ্ধ তীর্থযাত্রী ও বিদেশি পর্যটকদের কাছেও এই স্থানটি গুরুত্বপূর্ণ। নালন্দা প্রত্নক্ষেত্র ভ্রমনের সময় পর্যটকরা অনেকেই পার্শ্ববর্তী Nalanda Archeological Museum এবং Xuan Zang Memorial Museum ভ্রমন করে। ২০২৫ সালে প্রকাশিত ASI-সংক্রান্ত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, পূর্ববর্তী আর্থিক বছরে প্রায় ৫ লক্ষ পর্যটক নালন্দা পরিদর্শন করেছিলেন। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ট্যুরিস্ট অগমনের চাপ সব থেকে বেশি।

নালন্দার প্রত্নতাত্ত্বিক নিদর্শন Archaeological Survey of India (ASI)-এর তত্ত্বাবধানে সংরক্ষিত ও পরিচালিত হয়। প্রত্নতত্ত্বের নিয়ম মেনে উৎখননের ফলে প্রাপ্ত বস্তু গুলিকে যথাসম্ভব যথাস্থানে সংরক্ষন করা হয়েছে। কিছু বস্তু সংরক্ষিত হয়েছে পার্শ্ববর্তী Nalanda Archaeological Museum-এ সংরক্ষিত হয়েছে, যা পর্যটক এবং গবেষকদের জন্য উন্মুক্ত থাকে।  বিশ্ব ঐতিহ্যস্থানের অংশ হিসেবে প্রত্নস্থানের মূল এলাকা এবং তার চারপাশের buffer zone-ও সংরক্ষণ ব্যবস্থার অন্তর্ভুক্ত। 

নালন্দার পর্যটন ব্যবস্থাপনার প্রধান চ্যালেঞ্জ হল পর্যটকের চাপ এবং প্রত্নস্থান সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখা। পর্যটকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাচীন স্থাপনার বিপদ হতে পারে। তাই পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ, যথাযথ signage ও interpretation, প্রশিক্ষিত গাইড, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সংরক্ষণ-বান্ধব পর্যটন পরিকাঠামো গুরুত্বপূর্ণ। এই কারণে নালন্দার পর্যটনকে কেবল পর্যটক সংখ্যা বৃদ্ধির দৃষ্টিতে দেখা উচিত নয়। Sustainable Heritage Tourism-এর লক্ষ্য হওয়া উচিত একই সঙ্গে পর্যটকের অভিজ্ঞতা উন্নত করা এবং প্রত্নস্থানের দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করা।

নালন্দার চটকদারি উপস্থাপনায় অনেক ক্ষেত্রে এর জটিল ইতিহাস অতি সরলীকৃত হয়ে যায়। এক্ষেত্রে দুটি উদাহরণ দেওয়া যেতে পারে। প্রথমত উপস্থাপনার সময় গাইড অনেক ক্ষেত্রে একে বিশ্ববিদ্যালয় হিসাবে চিহ্নিত করে থাকেন। আধুনিক অর্থে বিশ্ববিদ্যালয় বলতে যা বোঝায় নালন্দা তা ছিল না। নালন্দা ছিল বৌদ্ধ বিহার, যেখানে মঠ-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু ছিল। এখানে ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিকতার চর্চা হত। তাছাড়া আজকের দিনের বিশ্ববিদ্যালয় গুলির মত রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল না তখন। রাষ্ট্র পৃষ্ঠপোশকতা করলেও নিয়ন্ত্রনের কোনো নজির পাওয়া যায় নি। দ্বিতিয়ত, এর ধ্বংস সম্পর্কে একটা আংশিক ইতিহাস তুলে ধরা হয়। এখানে খুব সম্ভবত Politics of Popular History কার্যকর। নালন্দা মহাবিহার তাই কেবল একটি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ নয়; এটি প্রাচীন ভারতীয় শিক্ষাব্যবস্থা, বৌদ্ধ জ্ঞানচর্চা ও স্থাপত্য এবং ভারতের বৈদেশিক সাংস্কৃতিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহ্যের sustainability-র দিকে নজর রাখা জরুরি এবং এর পর্যটন উপস্থাপনায় ইতিহাসের জটিলতা ও বহুমাত্রিকতাকে অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ, গবেষণা ও দায়িত্বশীল ঐতিহ্য পর্যটনের সমন্বয় ঘটানোই হওয়া উচিত।

Nalanda Mahavihara as a Historical Tourism Site

Nalanda Mahavihara is regarded as one of the oldest centres of learning in the Indian subcontinent and, indeed, in the wider world. The archaeological remains of this institution have been discovered in Nalanda district, located approximately 88 kilometres south-east of Patna, the capital of Bihar. This cultural heritage site bears testimony to the Buddhist heritage of South Asia, the tradition of Buddhist intellectual and scholarly pursuits, and the ancient system of education that developed in the region. The word ‘Nalam’ is said to mean lotus, which is regarded as a symbol of knowledge in Buddhist tradition, while ‘da’ means ‘to give’. In this sense, Nalanda may be interpreted as a place where knowledge is imparted, that is, an educational institution. It is popularly referred to as Nalanda University. The ruins of Nalanda have long attracted archaeologists and historians as an important subject of research. Alongside scholars from India and abroad, the site attracts Buddhist pilgrims and tourists as well as general visitors. Nalanda is commonly included in tourist itineraries covering Rajgir, Nalanda and Bodh Gaya.

Nalanda was known from contemporary literary sources long before archaeological excavations were undertaken under the supervision of the Archaeological Survey of India (ASI) in the twentieth century. Particularly important among these sources are the accounts of the Chinese Buddhist pilgrims Xuanzang and Yijing. In the early nineteenth century, Francis Buchanan, while conducting a survey of the Bengal Presidency, was among the first to identify the ruins of Nalanda. Nearly a century later, systematic archaeological excavation was undertaken under the supervision of the ASI in the 1920s. After independence, another phase of excavation was conducted between 1974 and 1982, exposing a substantial portion of the remains of Nalanda. The archaeological site, spread over approximately 23 hectares, contains the remains of 11 monasteries (viharas) and 14 temples. It also includes the famous Sariputta Stupa and numerous chaityas. The overall layout follows a distinctive five-fold or quincunx arrangement and extends along a north-south axis. Archaeological evidence establishes that Nalanda functioned as a Buddhist monastic and higher-learning centre and that its architectural development was not the result of a single phase of construction. Rather, the site underwent repeated reconstruction, expansion and modification over a long period. Recognising its historical significance, UNESCO inscribed the Archaeological Site of Nalanda Mahavihara on the World Heritage List on the basis of, among other considerations, its distinctive planning and architectural traditions, which influenced subsequent Buddhist establishments, and its significance as one of the earliest residential Buddhist centres of higher learning.

Although the construction of Nalanda is associated with the third century BCE and the Mauryan period, its major development took place during the Gupta period, particularly under Kumaragupta I (c. 415–455 CE). By the time Xuanzang visited India in the seventh century, Nalanda had developed into a major Buddhist monastic and educational centre. Xuanzang himself spent several years studying there. Under the patronage of Gupta ruler Narasimhagupta Baladitya and the Pushyabhuti ruler Harshavardhana, Nalanda reached a high point of institutional development. The curriculum extended beyond Buddhist scriptures and included literature, philosophy, the Vedas, grammar, lexicography, poetics and rhetoric, astronomy, chemistry, Ayurveda and other branches of knowledge. According to Xuanzang's account, Nalanda was associated with approximately 10,000 students and 2,000 teachers, with Shilabhadra serving as the chief teacher or acharya. He also recorded that royal patronage provided the institution with the revenues of around 100 villages for its maintenance. Yijing, who visited Nalanda after Xuanzang, corroborated several aspects of Xuanzang's account. He further noted that many Chinese pilgrims who travelled to India visited Nalanda; according to his account, as many as 60 Chinese monks and pilgrims had come to Nalanda during this period.

From the period following the Palas, however, the prominence of Nalanda gradually declined. Some interpretations associate this decline with the changing religious and political environment of Bengal and Bihar after the Pala period and with the increasing ascendancy of Brahmanical traditions, with the Sena rulers also being regarded as significant in this process. Archaeological excavations suggest that Nalanda experienced several episodes of burning and destruction. On the basis of the account of Minhaj-i-Siraj, some historians have associated the destruction of Nalanda with the invasion of Bakhtiyar Khalji. This interpretation, however, remains debated and should not be treated as an exhaustive explanation of Nalanda's decline. Archaeological evidence indicates multiple phases of destruction and burning at the site. Even if Nalanda was attacked by Bakhtiyar Khalji, the question of who was responsible for subsequent episodes of destruction or burning remains open. Historical traditions also refer to a monk named Mudita-bhadra, who is said to have undertaken efforts to restore Nalanda; however, according to some accounts, these efforts were unsuccessful.

Nalanda is significant for several forms of tourism, including archaeological tourism, Buddhist tourism, educational tourism and historical tourism. Visitors do not come merely to see the ruins of ancient structures; they encounter the history of Buddhism, ancient systems of knowledge, architecture, education and the history of interregional cultural connections across South Asia. Following its inscription on the UNESCO World Heritage List in 2016, Nalanda's significance as an international tourism destination has increased further. Today, Nalanda forms part of a wider historical and Buddhist tourism circuit in Bihar. In particular, it occupies an important position within the tourism route linking Rajgir, Nalanda and Bodh Gaya.

Nalanda attracts a diverse range of visitors. Alongside ordinary domestic and family tourists, student groups from schools and colleges visit the site for educational purposes. Researchers and heritage enthusiasts interested in history, archaeology and cultural heritage also constitute an important category of visitors. Because of its close association with Buddhism, Nalanda is particularly significant for Buddhist pilgrims and international tourists. Visitors to the archaeological site often also visit the nearby Nalanda Archaeological Museum and Xuanzang Memorial Museum. According to an ASI-related report published in 2025, approximately 500,000 tourists visited Nalanda during the preceding financial year. Tourist pressure is reported to be particularly high between October and March.

The archaeological remains of Nalanda are preserved and managed under the supervision of the Archaeological Survey of India (ASI). Archaeological materials recovered through excavation have, as far as possible, been preserved in their original context and location. Some movable antiquities have been preserved in the nearby Nalanda Archaeological Museum, which is accessible to tourists and researchers. As part of the World Heritage property, both the core archaeological area and its surrounding buffer zone are included within the conservation and management framework.

One of the principal challenges of tourism management at Nalanda is to maintain a balance between increasing visitor pressure and the conservation of the archaeological site. A growing number of visitors may pose risks to ancient structures and archaeological remains. Therefore, regulated visitor movement, appropriate signage and interpretation, trained guides, cleanliness, security and conservation-sensitive tourism infrastructure are essential. Nalanda's tourism should consequently not be viewed merely in terms of increasing visitor numbers. The objective of Sustainable Heritage Tourism should be to improve the visitor experience while simultaneously ensuring the long-term preservation of the archaeological site.

The popular presentation of Nalanda sometimes tends to simplify its complex history. Two examples may be mentioned in this context. First, guides often describe Nalanda simply as a ‘university’. In the modern sense of the term, however, Nalanda was not a university in the contemporary institutional sense. It was a Buddhist monastic establishment where education was organised within a monastic framework. Alongside practical and intellectual knowledge, spiritual and religious learning also formed an important component of its educational system. Moreover, unlike modern universities, Nalanda was not directly controlled by the state. Although rulers provided substantial patronage and financial support, there is no clear evidence that the state exercised direct institutional control over its academic or administrative affairs.

Second, the popular narrative concerning the destruction of Nalanda is often presented in a partial and simplified manner. This may be understood in terms of the “Politics of Popular History”, whereby complex historical processes are sometimes reduced to a single dramatic event or a simplified narrative that is easier to communicate to tourists and the general public. The history of Nalanda's decline and destruction, however, appears to have been more complex and requires careful consideration of archaeological evidence, literary sources and the broader political, religious and social context of the period.

Nalanda Mahavihara, therefore, is not merely an archaeological ruin; it is an important historical testimony to ancient Indian systems of education, Buddhist intellectual traditions, architectural development and India's wider cultural connections with other parts of Asia. Ensuring the sustainability of this heritage is essential. Its presentation as a tourism destination should preserve the complexity and plurality of its history while bringing together conservation, research and responsible heritage tourism.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য | Arab Conquest of Sindh: Immediate Causes and Significance

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আগেও বহুবার ভারতের বিভিন্ন জায়গায় অভিযান পাঠানো হয়েছিল। তবে এই(712 খৃ:) অভিযানের একটি প্রত্যক্ষ কারণ ছিল। জানা যায় যে সিংহলের রাজা ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ কে কয়েকটি জাহাজে করে উপঢৌকন পাঠাচ্ছিলেন কিন্তু পথে সিন্ধু দেশের জলদস্যুরা দেবল বন্দরে এ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...