সুরাট বিচ্ছেদ
জাতীয় কংগ্রেসের ভিতরেই নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী ছিল। তাদের মধ্যে বিরোধ ক্রমশ সামনে আসছিল,কার্জনের স্বৈরাচারী শাসন এবং বঙ্গভঙ্গ কে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলনের বিষয়ে উভয় গোষ্ঠীর মধ্যে আরো দূরত্ব তৈরি হয়। ১৯০৬ সালে কলকাতা অধিবেশনে সংঘাত আরো তীব্র হয়। ১৯০৭ সালে সুরাট অধিবেশনে তর্কাতর্কির গণ্ডি পেরিয়ে জুতো ছোড়াছুড়ি এবং পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে নরমপন্থী ও চরমপন্থীদের বিচ্ছেদ সম্পন্ন হয়। চরমপন্থীরা কংগ্রেস থেকে বিতাড়িত হয়। কংগ্রেসের নরমপন্থী দের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, নরমপন্থী নিয়ন্ত্রিত কংগ্রেস ঘোষণা করে দেয় যে তাদের লক্ষ্য উপনিবেশিক স্বায়ত্তশাসন। অন্যদিকে চরমপন্থীরা স্বদেশী, বয়কট ও জাতীয় শিক্ষার কর্মসূচি গ্রহণ করে ফলে কংগ্রেস দুর্বল হয়। এবং ব্রিটিশদের কাজ আরও সহজ হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন