সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দ্বিমেরুতা কি? । What is Bi-polarity?

দ্বিমেরুতা

দ্বিমেরুতা শব্দটি প্রথম প্রয়োগ করেন আর্নল্ড টয়েনবি। এরিক হবসবম মনে করেন দ্বিমেরুতা হল ঠান্ডা লড়াইয়ের রাজিনৈতিক পরিণতি, যা বিশ্বে দুটি পরস্পর বিরোধী শক্তিকেন্দ্রের জন্ম দিয়েছিল। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্সের পরিবর্তে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুটি বৃহৎ শক্তি হিসাবে আবির্ভূত হয়। পুজিবাদের রক্ষক আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলিকে নিয়ে একটি ঐক্যজোট গড়ে তোলে এবং বিশ্বে পুঁজিবাদ সম্প্রসারণ ও রক্ষার দায়িত্ব স্বেচ্ছায় গ্রহন করেন। এই উদ্দেশ্যেই একাধিক অর্থনৈতিক সহয়তা প্রকল্প ও সামরিক জোট গঠন করে। অন্যদিকে সমজতন্ত্রী ব্যবস্থার অভিভাবক সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের কমিউনিষ্ট দেশগুলিকে নিয়ে জোট গঠন করে। এইভাবে আন্তর্জাতিক পরিসরে শক্তি ও মতাদর্শের নতুন মেরুকরণ ঘটেছিল। এই নতুন পরিস্থিতি দ্বিমেরুতা নামে পরিচিত। 

দ্বিমেরুকৃত ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে রাধারমণ চক্রবর্তী বলেছেন, এই মূল কাঠামোটি এমন যে দুটি অতিবৃহৎ শক্তিকে ঘিরে অন্যান্য রাষ্ট্র সমষ্টিবদ্ধ হতে থাকে। এইরকম অবস্থায় দুটি প্রধান শক্তি সর্বদা একে অপরের সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকে যে বিদ্যমান নিরাপত্তায় তারা কখনোই সম্পূর্ণ ভরসা করতে পারে না। বিপক্ষ শিবিরের তুলনায় সামরিক সামর্থ্য ও কূটনৈতিক দাপট বাড়িয়ে তুলতে উভয়ই সদা সচেষ্ট থাকতে বাধ্য হয়। একে অন্যের দ্বারা পর্যুদস্ত হওয়ার আশঙ্কায় তারা সর্বদাই সন্ত্রস্ত থাকে। ফলে নিরন্তর রোষারোষি ও পরস্পরকে ক্ষমতার মাপকাঠিতে ছাপিয়ে যাওয়ার এক অদ্ভুত প্রবণতা কায়েম হয়ে বসে।

দ্বিমেরু ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ

১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব দুটি শিবিরে- মিত্রশক্তি ও অক্ষশক্তিতে দ্বিধা বিভক্ত হলেও তা প্রকৃত অর্থে দ্বিমেরুতা ছিল না। দ্বিমেরুতার প্রথম প্রকাশ ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিকালে মার্কিন ও সোভিয়েত শিবিরের মধ্যে বিভাজনের দরুন। লক্ষণীয়ভাবে এই বিভাজন ছিল রাজনৈতিক মতাদর্শগত বিভাজন। 

২. বিশ্ব রাজনীতির দ্বিমেরুকৃত ব্যবস্থা আন্তর্জাতিক রাজনীতির আধারশিলা হিসাবে প্রায় তিন দশক ধরে অপরিবর্তিত ছিল। 

৩. দুই মহাশক্তিধর দেশ, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা ও প্রতিপত্তি তাদের নিজ নিজ অনুগামী ও তাঁবেদার রাষ্ট্রগুলি থেকে এতটাই বেশি ছিল যে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলি প্রায় সব ক্ষেত্রেই তাদের নেতৃত্বদাতার ইচ্ছা অনুসারে কাজ করতো। 

৪. দ্বিমেরুকৃত ব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়ার দরুন সেখানে নতুন ধরনের শক্তি সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল। মরগ্যান্থো বলেছেন, "the balance of power has been transformed from a multipolar to a bipolar one". ক্ষমতার ভারসাম্য এই স্থায়িত্ব ও স্থিতিশীলতার প্রধান কারণ।  দুটি শিবির ভূক্ত সদস্য দেশগুলির মধ্যে বন্ধনের মূল সূত্র ছিল রাজনৈতিক মতাদর্শ, তাই হুট করে তারা শিবির বদল করত না। 

৫. আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুতার প্রবল উপস্থিতি কিন্তু বহুমেরুতার ধারণাকে পুরোপুরি নস্যাৎ করতে পারেনি। 

৬. অনেকের মতে বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুতার উত্থান স্বতঃস্ফূর্ত ছিল না। তা ছিল বাস্তব প্রয়োজননির্ভর। একদিকে যুদ্ধোত্তর বিশ্বে বিপর্যস্ত ও দারুণভাবে ক্ষতিগ্রস্ত পুঁজিবাদী পশ্চিমী শক্তি দেশ, ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ পরবর্তীকালে সোভিয়েত আক্রমণের আশঙ্কায় সন্ত্রস্ত ছিল। আত্মরক্ষার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষার আশ্রয় গিয়েছিল। অন্যদিকে এই সময় পূর্ব ইউরোপে সদ্য স্বাধীন ও নাৎসি নিয়ন্ত্রণমুক্ত কমিউনিস্ট রাষ্ট্রগুলি নিজেদের অস্তিত্বের খাতিরে সোভিয়েত ইউনিয়নের তাঁবে চলে গিয়েছিল। মনে রাখা দরকার যে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলি অধিকাংশই নাৎসি প্রভাব মুক্ত হয়েছিল এবং সমাজতন্ত্রী সরকার গঠন করতে সক্ষম হয়েছিল সোভিয়েত প্রশাসনের প্রত্যক্ষ মদতে।

৭. দ্বিমেরুতা ছিল আন্তর্জাতিক রাজনীতির একটি অস্থায়ী বৈশিষ্ট্য। দুই মহা শক্তিধর দেশ পরবর্তী সময়ে তাদের দীর্ঘকালব্যাপী মতাদর্শগত ও আত্মঘাতী লড়াই থেকে সরে এসেছিল এবং ঠান্ডা লড়াই এর পরিসমাপ্তি ঘটলে দ্বিমেরুকৃত ব্যবস্থা অদৃশ্য হয়ে গেছিল। 

যাই হোক দ্বিমেরুর রাজনীতির ফলে একটা দীর্ঘ সময় ধরে বিশ্বের নানা প্রান্তে স্নায়ুযুদ্ধের অভাবনীয় প্রসার ঘটেছিল এবং অসংখ্য আঞ্চলিক সংঘর্ষের সূচনা হয়েছিল। এর পরিণতিতে বারংবার বিশ্ব শান্তি বিঘ্নিত হয়েছিল, কখনো কখনো দুই শিবিরের মধ্যেকার লড়াই পরমাণু যুদ্ধ এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ও সৃষ্টি করেছে।

Bipolarity

The term bipolarity was first used by Arnold Toynbee. Eric Hobsbawm believes that bipolarity was the political consequence of the Cold War, which gave rise to two opposing centers of power in the world. After the Second World War, the United States and the Soviet Union emerged as two major powers in place of Britain and France. The United States, as the defender of capitalism, formed an alliance with the capitalist countries of Western Europe and voluntarily assumed the responsibility of protecting and expanding capitalism across the world. For this purpose, it introduced several economic aid programs and military alliances. On the other hand, the Soviet Union, as the guardian of the socialist system, formed alliances with the communist countries of Eastern Europe. In this way, a new polarization of power and ideology emerged in international politics. This new situation came to be known as bipolarity.

While discussing the nature of the bipolar system, Radharaman Chakrabarti stated that its basic structure was such that other states gradually grouped themselves around two superpowers. In such a situation, the two principal powers remained constantly engaged in rivalry with one another and could never place complete trust in the existing security arrangements. Both sides were compelled to continuously enhance their military strength and diplomatic influence in comparison to the opposing camp. Fearing domination by each other, they always remained anxious and suspicious. As a result, a continuous tendency of hostility and competition to surpass one another in terms of power became firmly established.

Characteristics of the Bipolar System

  1. During the Second World War, the world was divided into two camps—the Allied Powers and the Axis Powers—but this was not bipolarity in the true sense. The first real manifestation of bipolarity appeared at the end of the Second World War through the division between the American and Soviet blocs. Significantly, this division was based on political ideology.

  2. The bipolar structure of world politics remained the foundation of international relations for nearly three decades without major change.

  3. The power and prestige of the two superpowers, the United States and the Soviet Union, were so much greater than those of their respective allied and dependent states that these countries generally acted according to the wishes of their leaders.

  4. Since the bipolar system lasted for a long period, a new type of balance of power was established within it. Morgenthau stated that “the balance of power has been transformed from a multipolar to a bipolar one.” This balance of power was the principal reason behind the stability and durability of the system. The main bond among the member states of the two camps was political ideology; therefore, they did not easily change sides.

  5. However, the strong presence of bipolarity in international politics could not completely eliminate the concept of multipolarity.

  6. According to many, the rise of bipolarity in world politics was not spontaneous. It was dependent on practical necessity. On the one hand, in the post-war world, the capitalist Western powers, Britain and France, which were devastated and severely damaged, were terrified by the fear of Soviet attack after the war. For self-defence, they sought the protection of the United States. On the other hand, during this time, the newly independent and Nazi-free communist states of Eastern Europe went under the shelter of the Soviet Union for the sake of their own existence. It should be remembered that most of these states had been freed from Nazi influence and had become capable of forming socialist governments with the direct support of the Soviet administration.

  7. Bipolarity was a temporary feature of international politics. In later times, the two superpowers moved away from their long-standing ideological and self-destructive conflict, and with the end of the Cold War, the bipolar system disappeared.

  8. However, as a result of bipolar politics, the Cold War spread enormously to different parts of the world for a long period, and numerous regional conflicts began. Consequently, world peace was repeatedly disturbed, and at times the conflict between the two camps even created the fear of nuclear war and a Third World War.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য | Arab Conquest of Sindh: Immediate Causes and Significance

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আগেও বহুবার ভারতের বিভিন্ন জায়গায় অভিযান পাঠানো হয়েছিল। তবে এই(712 খৃ:) অভিযানের একটি প্রত্যক্ষ কারণ ছিল। জানা যায় যে সিংহলের রাজা ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ কে কয়েকটি জাহাজে করে উপঢৌকন পাঠাচ্ছিলেন কিন্তু পথে সিন্ধু দেশের জলদস্যুরা দেবল বন্দরে এ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...