সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

CU- DSE-A-1 (General) syllabus

 DSE –A -1: National Liberation Movements in 20th century World I.Nationalism: Theory and Practice.   II. Nature of Imperialism and colonialism  III. National Movements in Nigeria, Kenya, Congo, Angola &South Africa.  IV.China between 1911-1949 Revolution of 1911 May Fourth Movement and Cultural Revolution under Mao Tse Tung.   Indonesian Revolution 1945-1949.  V. National Movement in India ২০ শতকীয় বিশ্বে জাতীয় মুক্তি আন্দোলন জাতীয়তাবাদ ঃ তত্ত্ব ও প্রক্রিয়া  উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রকৃতি জাতীয় আন্দোলন নাইজেরিয়া কিনিয়া কঙ্গো এঙ্গোলা দক্ষিণ আফ্রিকা চীনঃ ১৯১১ থেকে ১৯৪৯ ১৯১১ এর বিপ্লব মে ফোরথ আন্দোলন থেকে মাও সে তুং এর নেতৃত্বে সাংস্কৃতিক বিপ্লব ইন্দোনেশিয়ার বিপ্লব (১৯৪৫-১৯৪৯) ভারতের জাতীয় আন্দোলন

B.A. SYLLABUS, CC3/GE3,CU

 UG General course CC3/GE3 Syllabus(CU) History of India from 1206-1707 I. Foundation, Expansion &consolidation of the Delhi Sultanate; Nobility &Iqta system.  II.Miltary, administrative &economic reforms under the Khiljis &the Tughlaqs.  III. Bhakti &Sufi Movements. IV.Provincialkingdoms: Mewar, Bengal, Vijaynagara &Bahamanis.  V. Second Afghan State.  VI. Emergence and consolidation of Mughal State, C.16th century to mid 17th century.  VII. Akbar to Aurangzeb: administrative structure-Mansab & Jagirs, State &Religion, Socio-Religious Movements.  VIII. Economy, Society &Culture under the Mughals.  IX. Emergence of Maratha Power. click here to buy suggested book 1. A Comprehensive History of Medieval India from Twelfth to the Mid Eighteenth Century  by   Salma Farooqui   (Author) 2.   ভারতের ইতিহাসঃ ১২০৬-১৭০৭ ১. দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা, সম্প্রসারণ এবং সুদৃঢ়করণ  কুতুবুদ্...

ইউরোপে জাতি রাজতন্ত্রের উত্থানের পিছনে কি কি উপাদান কাজ করেছিল?

 ইউরোপে জাতি রাজতন্ত্রের উত্থান মধ্যযুগের শেষ দিকে ইউরোপে যে বৈশিষ্ট্যগুলি ক্রমশ প্রকাশিত হচ্ছিল তার মধ্যে অন্যতম ছিল আঞ্চলিক রাজতন্ত্র তথা জাতিরাষ্ট্র গঠনের প্রবণতা। মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় বিশ্বজনীন ধারণা লক্ষ্য করা যায়, যার মূল কেন্দ্র ছিল রোমান ক্যাথলিক চার্চ ও পবিত্র রোমান সাম্রাজ্য। পোপের কর্তৃত্বকে সারা খ্রিস্টান জগতে অতি পবিত্র বলে মনে করা হতো। রাজতন্ত্র তথা দেশের সার্বভৌমত্বে রাজার পূর্ণ অধিকার ছিলনা। তাকে পোপের নির্দেশ মেনে চলতে হত। রাজতন্ত্র আরও দ্বিধা-বিভক্ত ছিল সামন্ততন্ত্রের উপস্থিতির জন্য। খ্রীষ্টিয় ষোড়শ শতক থেকে রাজনৈতিক পরিবর্তনের যে সূচনা হয়েছিল তার মূল লক্ষ্য ছিল পোপ ও চার্চের আধিপত্যকে আস্বীকার করা এবং সামন্তপ্রভূর ক্ষমতাকে খর্ব করা। এই পরিবর্তনের অভিমুখ ছিল আঞ্চলিক রাষ্ট্রগঠনের দিকে। সারা খ্রিস্টান জগতের একাত্মতার উপর আঘাত এসেছিল ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের ফলে। ধর্মসংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল জার্মানিতে। নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার। সেখান থেকেই ধীরে ধীরে ইউরোপের সর্বোত্র ধর্মসংস্কারের হাওয়া ছড়িয়ে পড়েছিল। ধর্মসংস্কার আন্দোলন সরাসরি ক্যাথলি...

কনস্টান্টিনোপলের পতনের তাৎপর্য | Fall of Constantinople

কনস্টান্টিনোপলের পতনের তাৎপর্য  1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন হয়। 476 খ্রিস্টাব্দে বর্বর জার্মানদের আক্রমণে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও কনস্টান্টিনোপল ও বাইজান্টিয়াম কেন্দ্রীক পূর্ব রোমান সভ্যতা ঐতিহ্য নিয়ে টিকে ছিল প্রায় আরও এক হাজার বছর। এই নগরটি শুধু পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী নয়, প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিলন কেন্দ্রে পরিণত হয়েছিল এটি। কনস্টান্টিনোপলের পতনে যার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি ছিলেন অটোমান সুলতান দ্বিতীয় মুহম্মদ। তার ছিল সুসজ্জিত সেনাবাহিনী, একটি বিশাল নৌবাহিনী আর ভারী কামান ব্যবহারে অভ্যস্ত গোলন্দাজ বাহিনী, যা তুর্কিদের সাফল্যকে নিশ্চিত করেছিল। ক্ষুদ্র সেনাবাহিনী সত্বেও সম্রাট কনস্টানটাইন ও তার সেনাদল দীর্ঘ 50 দিন যুদ্ধ চালিয়েছিলেন এবং অবশেষে কনস্টান্টিনোপল আর রক্ষা করা যায়নি। কনস্টান্টিনোপলের পতনের সাথে সাথে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। ইউরোপের ইতিহাসে কনস্টান্টিনোপলের পতনের তাৎপর্য ব্যাপক ও বিস্তৃত। ঐতিহাসিকগণ এই সময় থেকেই মধ্য যুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনা হিসেবে চিহ্নিত করেছে...