ভিয়েতনামের মুক্তিযুদ্ধ | Vietnam War
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ভিয়েতনামের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ একাধারে উপনিবেশবাদ ও নয়াউপনিবেশবাদের বিরুদ্ধে গনসংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত এবং এশিয়ার মাটিতে ঠান্ডা লড়াইয়ের উৎকট বহিপ্রকাশ। ভিয়েতনামের মুক্তি সংগ্রামের দুটি পর্ব - প্রথমটি ফরাসি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম (১৯৪৫-৫৪) এবং দ্বিতীয়টি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম (১৯৫৪-৭৫)। হো-চি-মিনের নেতৃত্বে শেষপর্যন্ত ভিয়েতনামের জনগনের জয় হয়েছিল এবং স্বাধীন সমাজতন্ত্রী ঐক্যবদ্ধ ভিয়েতনাম আত্মপ্রকাশ করেছিল।
ভিয়েতনাম যুদ্ধের প্রথম পর্ব
ভিয়েতনাম সহ অন্নাম, টংকিং ও কোচিন চীন তথা সমগ্র ইন্দোচীনের উপর ফরাসি উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাময়িক ভাবে ইন্দোচীন জাপানের অধীনে চলে যায়। বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর ফ্রান্স পুনরায় মার্কিন চাপের দ্বারা প্রভাবিত হয়ে ইন্দোচীনের ওপর আধিপত্য বিস্তার করতে উদ্যত হয়। এদিকে বামপন্থী নেতা হো-চি-মিন-এর নেতৃত্বে প্রবল সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লীগ ফর দ্যা ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম বা ভিয়েতমিন গঠন করেছিলেন। ভিয়েতমিনের নেতৃত্বে কমিউনিস্ট এবং অ-কমিউনিস্ট জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। একই সাথে ভিয়েতমিন সমগ্র দেশে কমিউনিস্ট আদর্শের দ্রুত প্রসার ঘটাতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম থেকে জাপানি সৈন্য প্রত্যাহার করা হয়েছিল এবং ১৯৪৫ খ্রিস্টাব্দে ২রা সেপ্টেম্বর হো-চি-মিন ভিয়েতনামকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন এবং হ্যানয়ে অস্থায়ী গণতান্ত্রিক সরকারের ঘোষণা হয়।
ইন্দোচীন থেকে ফরাসি সরকারের উপনিবেশিক সাম্রাজ্য গুটিয়ে নেবার ইচ্ছা থাকলেও ব্রিটেন ও মার্কিনের মতো পশ্চিমী শক্তিগুলির চাপে পড়ে তারা তা করতে পারেনি। মার্কিন মদতে ফ্রান্স তার ঔপনিবেশ রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় হো-চি-মিনের নেতৃত্বাধীন ভিয়েতমিন বাহিনী হ্যানয়ে অবস্থানরত ফরাসি বাহিনীর উপর আক্রমণ করেন। ফ্রান্সও হাইফং এ নির্বিচারে বোমাবর্ষণ করে প্রচুর অসামরিক মানুষকে হত্যা করে। ভিয়েতমিন বাহিনী এর পাল্টা জবাবে হ্যানয় আক্রমণ করে এবং ৪০ জন ফরাসিকে হত্যা করে এবং ২০০ জনকে অপহরণ করে। ফলে ভিয়েতমিন ও ফরাসি বাহনীর মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধের সূচনা হয় এবং উভয়ের মধ্যে আলাপ আলোচনা রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়।
ফরাসি বাহিনীর কাছে ভিয়েতমিন বাহিনী অপ্রতিরোধ্য হয়ে ওঠে। শহরাঞ্চলে ফরাসিদের নিয়ন্ত্রণ বজায় থাকলেও গ্রামাঞ্চল পুরোপুরি ভিয়েতনদের হাতে চলে যায়। এদিকে মার্কিন ও ফ্রান্সের সমর্থনে ভিয়েতনামে বাও-দাই এর নেতৃত্বে একটি প্রতিদ্বন্দ্বী তাঁবেদার সরকার গঠিত হয়। যদিও এই সরকারের কোন জনসমর্থন ছিল না। ভিয়েতনামে কমিউনিস্টদের দমন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে প্রত্যক্ষভাবে মদত দিতে থাকে। কিন্তু অঢেল সাহায্য সত্বেও ফরাসি প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। চীন নেতৃত্বও ভিয়েতমিনকে সাহায্য করতে থাকে। ফলে ফ্রান্সের অবস্থানের অবনতি হয়। ভিয়েতমিন চোরাগোপ্তা আক্রমণের কাছে ফরাসি বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। শেষপর্যন্ত ১৯৫৪ সালে দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে ভিয়েতমিন বাহিনীর হাতে ফরাসী ঔপনিবেশিক বাহিনীর পরাজয় হয়। ফরাসী সেনাপ্রধান জেনারেল গিয়াপ আত্মসমর্পণ করেন। এইভাবে প্রথম পর্বের সমাপ্তি হয়।
জেনেভা চুক্তি
দিয়েন - বিয়েন - ফু এর যুদ্ধে পরাজয়ের পর নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট মেন্ডেস, যিনি যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছিলেন, দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে ইন্দোচীন সমস্যার সমাধানে আগ্রহী হয়ে ওঠেন। এই প্রেক্ষিতে ২০ জুলাই, ১৯৫৪-এ জেনেভায় আহূত এক আন্তঃরাষ্ট্রীয় সম্মেলনে দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তগুলি নিম্নরূপ:-
(১) ১৭⁰ অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হবে। উত্তর ভিয়েতনামে থাকবে হো - চি - মিন এর ভিয়েতমিন বাহিনীর কর্তৃত্ব। সেখানে হো- র নেতৃত্বে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা হবে। দক্ষিণ ভিয়েতনামে আপাতত ফরাসি বাহিনী থাকবে। সেখানে ন দিন দিয়েম এর নেতৃত্বে দক্ষিণপন্থী সরকার প্রতিষ্ঠিত হবে।
(২) ভবিষ্যতে ৬ মাসের মধ্যে দক্ষিণ ভিয়েতনাম থেকে ফ্রান্স সেনা প্রত্যাহার করবেন।
(৩) লাওস ও কম্বোডিয়া থেকে ফরাসী সৈন্য প্রত্যাহার করা হবে সেখানে পূর্বতন রাজবংশীয় শাসন প্রতিষ্ঠা পাবে।
(৪) দু'বছর পর অর্থাৎ ১৯৫৬ সালে রাষ্ট্রসঙ্ঘের তত্ত্বাবধানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হবে।
জেনেভা সম্মেলন ভিয়েতনামে ঔপনিবেশিকতার আনুষ্ঠানিক অবসান ঘটিয়েছিল ঠিকই, ভিয়েতনাম সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। দুই ভিয়েতনামের মধ্যে বৈরিতা ক্রমশ বাড়তে থাকে। আমেরিকা দক্ষিণ ভিয়েতনামকে মদত দিতে থাকে। এমনকি সরাসরি দক্ষিণ ভিয়েতনামের পক্ষ অবলম্বন করে মার্কিন সেনা উত্তর ভিয়েতনামের উপর আঘাত হানতে থাকে। গণভোটের সিদ্ধান্ত থেকে আমেরিকা ও দক্ষিণ ভিয়েতনাম সরে আসে। ফলে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধ তথা ভিয়েতকং বনাম আমেরিকা যুদ্ধ শুরু হয়।
ভিয়েতনাম যুদ্ধের দ্বিতীয় পর্ব
১৯৫৫ খ্রিস্টাব্দে দিয়েম প্রশাসন জানিয়ে দিল যে সাধারণ নির্বাচন আহ্বানে তার কোন বাধ্যবাধকতা নেই; কারন জেনেভা চুক্তিতে তিনি স্বাক্ষর করেন নি। এই পরিস্থিতিতে ভিয়েতনাম ভূখণ্ড থেকে কমিউনিস্ট দমনের জন্য মার্কিন প্রশাসন দিয়েম প্রশাসনকে অর্থ ও সৈন্য সাহায্যের পরিমাণ দ্বিগুণেরও বেশি করে দিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন জোট SEATO গঠিত হল. মার্কিন পদক্ষেপগুলি হো-চি-মিনকে ক্ষিপ্ত করেছিল। দক্ষিণ ভিয়েতনামে আগে থেকে অবস্থানরত ভিয়েতমিন গেরিলা যোদ্ধারা দিয়েম প্রশাসনের বিরুদ্ধে চোরাগুপ্তা আক্রমণ শুরু করে। ভূমি সংস্কার নিয়ে কৃষকরা উত্তাল হয়ে ওঠে। অত্যধিক মার্কিন প্রীতির কারণে বুদ্ধিজীবিরাও দিয়েমের বিরুদ্ধে চলে যায়। এই সময় দিয়েম এক ভুল সিদ্ধান্ত নিয়ে উত্তর ভিয়েতনামে খাদ্য রপ্তানি বন্ধ করে দেয়। তখন দক্ষিণ ভিয়েতনামের সব কটি রাজনৈতিক দল দিয়েম বিরোধী আন্দোলনের ডাক দেয়। মার্কিন মদতপুষ্ট দিয়েম প্রশাসনের পতন ঘটানোর জন্য দক্ষিণ ভিয়েতনামের ভিয়েতমিন ও অন্যান্য জাতীয়তাবাদী সংগঠন গুলি, একত্রে মিলিত হয়ে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (NLF) বা ভিয়েতকং গঠন করে। হো চি মিন এবং কমিউনিস্ট চীন এই সংগঠনকে সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেয়।
বিদ্রোহের মুখে পড়ে দিয়েমের মৃত্যু হয়। তারপর একাধিক সামরিক অফিসারের হাতে দক্ষিণ ভিয়েতনাম শাসিত হতে থাকে। ইতিমধ্যে পার্শ্ববর্তী লাওসেও তীব্র সংঘর্ষ শুরু হয়। ফলে মার্কিনের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব ছিল না। ১৯৬২ সালে দক্ষিণ ভিয়েতনামে মার্কিন সেনা অবতরণ করানো হয় এবং মার্কিন বিমান বাহিনী আকাশ পথে নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে। ফলে যুদ্ধ ক্রমশ উত্তর ভিয়েতনাম বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে পরিণত হয়। ভিয়েতকং ও ভিয়েতমিন বাহিনীর প্রধান অস্ত্র ছিল তাদের গেরিলা যুদ্ধ পদ্ধতি। ভিয়েতনামের পাহাড়-নদী-জঙ্গল এক্ষেত্রে সুবিধাজনক হয়েছিল যা মার্কিন বাহিনীর কাছে অসুবিধাজনক ছিল। মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের ভিয়েতনামে এই অতি সক্রিয়তার নীতি তাকে ঘরে-বাইরে নিন্দিত করেছিল।
এদিকে তীব্র মার্কিন তৎপরতা সত্বেও ভিয়েতকং কে বাগে আনা যায়নি। বিশাল সেনাসমৃদ্ধ মার্কিন বাহিনী ভিয়েতকং ও উত্তর ভিয়েতনামি যৌথ বাহিনীর কাছে নাস্তানাবুদ হয়। যৌথ ভিয়েতনামি বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সায়গন সহ ৪৪ টি শহরের উপর আক্রমণ চালায় এবং ১৯৬৮ সালের মধ্যে সমগ্র ভিয়েতনামের ৮০ শতাংশ এলাকার উপর আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়।
১৯৬৯ খ্রিস্টাব্দে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পূর্ব প্রেসিডেন্ট জনসনের অনুসৃত নীতি ত্যাগ করে ভিয়েতনামীকরণ নীতি গ্রহণ করেন। বলা হয়, আমেরিকা এখন থেকে দক্ষিণ ভিয়েতনামের প্রতিরক্ষার জন্য ভিয়েতনামি সরকারি বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং একই সাথে দক্ষিণ ভিয়েতনাম থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। কিন্তু উত্তর ভিয়েতনামের উপরে বোমাবর্ষণের মাত্রা তীব্র বাড়িয়ে দেওয়া হয়।
শেষ পর্যন্ত মার্কিন পিছু হটতে বাধ্য হয়। ১৯৭৩ খ্রিস্টাব্দে প্যারিসের সম্মেলনে যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর হয় এবং ভিয়েতনাম থেকে সমস্ত মার্কিন সামরিক বাহিনী ও উপদেষ্টাদের সরিয়ে নেওয়ার কথা ঘোষিত হয়। সাধারণ নির্বাচনের লক্ষ্যে Coucil of National Conciliation গঠন করা হয়।
প্যারিসের চুক্তি মার্কিন পশ্চাদপসারণ ঘটালেও রাতারাতি শান্তি প্রতিষ্ঠা হয় নি। ১৯৭৩ এর শেষ দিক থেকে ১৯৭৪ সাল জুড়ে লড়াই চলতে থাকে। ১৯৭৫ এর এপ্রিলে উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং বাহিনী একত্রে সায়গন দখল করে এবং দক্ষিণ ভিয়েতনামের সামরিক অধ্যক্ষ ভ্যান মিন যুগ্ম বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন। এভাবে ভিয়েতনাম বিদেশি প্রভাবমুক্ত ঐক্যবদ্ধ হল এবং সেখানে হো চি মিনের নেত্রিত্বাধীন স্বাধীন বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হল।
The Liberation War of Vietnam
One of the most significant events in global politics following the Second World War is the Vietnam War. This war is simultaneously a brilliant example of a people's struggle against colonialism and neo-colonialism, and a stark manifestation of the Cold War on Asian soil. The liberation struggle of Vietnam consists of two phases – the first being the anti-French imperialist struggle (1945-54) and the second being the anti-American imperialist struggle (1954-75). Under the leadership of Ho Chi Minh, the Vietnamese people ultimately achieved victory, and an independent, socialist, unified Vietnam emerged.
The First Phase of the Vietnam War
French colonial rule was established over Vietnam, along with Annam, Tonkin, and Cochinchina – that is, the whole of Indochina. During the Second World War, Indochina temporarily came under Japanese control. After Japan's defeat in the war, France, influenced by American pressure, endeavored to reassert its dominance over Indochina. Meanwhile, a powerful anti-imperialist struggle arose under the leadership of leftist leader Ho Chi Minh. During the Second World War, he had formed the League for the Independence of Vietnam, or Viet Minh, to fight against Japanese imperialism. Under the Viet Minh's leadership, both communist and non-communist people united to struggle against Japanese imperialism. At the same time, the Viet Minh was able to rapidly spread communist ideology throughout the country. After the Second World War, Japanese troops were withdrawn from Vietnam, and on September 2, 1945, Ho Chi Minh declared Vietnam an independent state, and a provisional democratic government was proclaimed in Hanoi.
Although the French government wished to dismantle its colonial empire in Indochina, pressure from Western powers like Britain and the United States prevented them from doing so. With American support, France became active in protecting its colony. In response, the Viet Minh forces led by Ho Chi Minh attacked French forces stationed in Hanoi. France also indiscriminately bombed Haiphong, killing many civilians. In retaliation, the Viet Minh forces attacked Hanoi, killing 40 Frenchmen and abducting 200. This marked the beginning of formal warfare between the Viet Minh and French forces, and all dialogue between the two sides ceased entirely.
The Viet Minh forces became formidable against the French army. While the French maintained control over urban areas, the countryside fell completely into Viet Minh hands. Meanwhile, with American and French support, a rival puppet government led by Bao Dai was established in Vietnam. However, this government had no popular support. The United States directly aided this government to suppress communists in Vietnam. Despite immense aid, the French resistance gradually weakened. China also began supporting the Viet Minh. Consequently, France's position deteriorated. The French forces were devastated by the Viet Minh's guerrilla attacks. Finally, in 1954, at the Battle of Dien Bien Phu, the French colonial forces were defeated by the Viet Minh. The French commander, General Giap, surrendered. Thus ended the first phase.
The Geneva Accords
After the defeat at Dien Bien Phu, the newly elected French President Mendès, who had taken an anti-war stance, became keen to resolve the Indochina problem quickly through negotiations. In this context, an anti-war agreement was signed between the two sides at an inter-state conference held in Geneva on July 20, 1954. The terms of the agreement were as follows:
(1) Vietnam would be divided into North and South along the 17th parallel. North Vietnam would be under the authority of Ho Chi Minh's Viet Minh forces. There, the Democratic Republic of Vietnam, led by Ho, would be established. In South Vietnam, French forces would remain for the time being, and a right-wing government led by Ngo Dinh Diem would be established there.
(2) France would withdraw its troops from South Vietnam within the next 6 months.
(3) French troops would be withdrawn from Laos and Cambodia, where previous monarchical rule would be re-established.
(4) Two years later, in 1956, a general election would be held under UN supervision to peacefully reunify the two Vietnams.
Although the Geneva Conference formally ended colonialism in Vietnam, it could not provide a lasting solution to the Vietnam problem. Hostility between the two Vietnams continued to grow. America aided South Vietnam. Even more, America directly sided with South Vietnam and began attacking North Vietnam with its troops. America and South Vietnam backed away from the decision to hold a referendum. Consequently, the war between North and South Vietnam, that is, the war between the Viet Cong and America, began.
The Second Phase of the Vietnam War
In 1955, the Diem administration declared that it was not obligated to call a general election because it had not signed the Geneva Accords. In this situation, to suppress communists in Vietnamese territory, the US administration more than doubled financial and military aid to the Diem administration. The US alliance SEATO was formed in Southeast Asia. American actions infuriated Ho Chi Minh. Viet Minh guerrilla fighters already present in South Vietnam began launching guerrilla attacks against the Diem administration. Farmers became agitated over land reforms. Due to excessive pro-American policies, intellectuals also turned against Diem. Around this time, Diem made a mistaken decision to stop food exports to North Vietnam. Consequently, all political parties in South Vietnam called for anti-Diem movements. To overthrow the US-backed Diem administration, the Viet Minh and other nationalist organizations in South Vietnam united to form the National Liberation Front (NLF), or Viet Cong. Ho Chi Minh and Communist China promised to support this organization.
Facing insurrection, Diem was killed. After that, South Vietnam was ruled by a succession of military officers. Meanwhile, intense conflict also began in neighboring Laos. As a result, waiting was no longer possible for the US. In 1962, American troops landed in South Vietnam, and the US Air Force began indiscriminate aerial bombing. Thus, the war gradually turned into a war between North Vietnam and the United States. The main weapon of the Viet Cong and Viet Minh forces was their guerrilla warfare tactic. Vietnam's mountains, rivers, and jungles were advantageous for this, which was disadvantageous for American forces. US President Lyndon B. Johnson's policy of over-activism in Vietnam was condemned both domestically and internationally.
Meanwhile, despite intense American efforts, the Viet Cong could not be brought under control. The huge, heavily armed American forces were harassed and defeated by the combined forces of the Viet Cong and North Vietnam. The combined Vietnamese forces attacked 44 cities, including Saigon, the capital of South Vietnam, and by 1968, they were able to establish dominance over 80% of the entire Vietnamese territory.
In 1969, newly elected US President Richard Nixon abandoned the policy followed by his predecessor, President Johnson and adopted the policy of Vietnamization. It was said that America would now train Vietnamese government forces for South Vietnam's defense, and simultaneously, American troops would be withdrawn from South Vietnam. However, the intensity of bombing on North Vietnam was severely increased.
Ultimately, America was forced to retreat. In 1973, an anti-war agreement was signed at a conference in Paris, and it was announced that all US military forces and advisors would be withdrawn from Vietnam. A Council of National Conciliation was formed with the aim of holding a general election.
Although the Paris Agreement brought about the US withdrawal, peace was not established overnight. Fighting continued from late 1973 through 1974. In April 1975, the North Vietnamese and Viet Cong forces together captured Saigon, and the military governor of South Vietnam, Van Minh, unconditionally surrendered to the combined forces. Thus, Vietnam became unified, free from foreign influence, and an independent leftist government led by Ho Chi Minh was established there.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন