সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Afganistan Crisis (1973-2022) | আফগানিস্তান সংকট

 Afganistan Crisis (1973-2022) | আফগানিস্তান সংকট 

মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত আফগানিস্তান প্রাকৃতিক ও খনিজ সম্পদে পূর্ণ একটি দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতিতে বৃহৎ শক্তিগুলির নজর ছিল আফগানিস্তানের উপর। ব্রিটিশ ঔপনিবেশিক পর্ব থেকেই আফগানিস্তান ছিল দুর্বল, পশ্চাদগামী এবং গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ। মহম্মদ জাহির শাহ'র হাতে দীর্ঘ চল্লিশ বছর ধরে আফগানিস্তান শাসিত হয় এবং ১৯৭৩ সালে তাঁর ইউরোপ ভ্রমণকালে এক প্রাসাদ অভভুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। তাঁরই এক আত্মীয় মুহম্মদ দাউদ খান কমিউনিস্ট পার্টি  PDP (People's Democratic party) এর সহযোগিতায় ক্ষমতা দখল করেন। দাউদ আফগানিস্তানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এভাবে আফগানিস্তানে রাজতান্ত্রিক শাসনের অবসান হয়। 

সোভিয়েত আগ্রাসন 

PDP এর দুটি গোষ্ঠী ছিল-- খাল্ক ও পারচাম। প্রথম গোষ্ঠীর নেতা ছিলে নূর মহম্মদ তারাকি ও হাফিজুল্লা আমিন এবং দ্বিতীয় গোষ্ঠীর নেতা ছিলে বারবাক কারমাল। দ্বিতীয় গোষ্ঠীই দাউদ খানকে ক্ষমতা দখলে সহযোগিতা করেছিল। নূর মহম্মদ তারাকি ছিলেন দাউদ খানের প্রধানমন্ত্রী। সোভিয়েতের প্রথম থেকেই সন্দেহ ছিল যে খাল্ক গোষ্ঠী আমেরিকার সাথে সংযোগ রেখে চলছে। ১৯৭৮ সালে দাউদ খান সোভিয়েত ভ্রমনে এলে এক 'ক্যু' এর মাধ্যমে নূর মহম্মদ ক্ষমতা দখল করেন। নূর মহম্মদের শাসনকালে PDP সরকারে বেশ কিছু সংস্কার কর্মসুচী ইসলামিক ভাবাবেগে আঘাত করে, যার ফলে তাঁর বিরুদ্ধে গোঁড়াপন্থী ইসলামিক সংগঠন গুলি সক্রিয় হয়ে ওঠে। একই রকম একটি ক্যু ঘটিয়ে কিছুদিনের মধ্যেই হাফিজুল্লা আমিন নূর মহম্মদকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানের কর্ণধার হন। 

হাফিজুল্লা আমিন বামপন্থী শাসক হওয়ার সত্ত্বেও ক্রমাগত তাঁর মার্কিন যোগাযোগ ও নির্ভরতা বাড়তে থাকে। এর ফলে সোভিয়েত কর্তৃপক্ষের চিন্তা বেড়ে যায়। ইতিমধ্যেই আফগানিস্তানের প্রান্তবর্তী এলাকাগুলিতে ইসলামিক শক্তিগুলি তৎপর হয়ে উঠছিল। আবার সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ দিকের প্রদেশগুলির কয়েকটি ছিল মুসলমান অধ্যুষ্যিত এবং মূল রুশ সংস্কৃতির থেকে এরা আলাদা ছিল। ইতিমধ্যে ১৯৭৮ সালে ইরানে ইসলামীয় বিপ্লব ঘটে গেছিল। এই প্রেক্ষিতে আফগানিস্তনের মুসলিম মৌলবাদীরা সোভিয়েতের মুসলিম প্রধান এলাকায় ঢুকে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়। সোভিয়েত রাষ্ট্রপ্রধান ব্রেজনেভ ১৯৬৫ সালে ক্ষমতায় এসে ঘোষনা করেছিলেন, যেকোনো কমিউনিষ্ট শাসিত দেশে সমাজতন্ত্র বিপন্ন হতে দেখলে সোভিয়েত ইউনিয়ন নির্দ্বিধায় সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। এই ঘোষনা ব্রেজনেভ তত্ত্ব নামে পরিচিত।ব্রেজনেভ তত্ত্বের প্রয়োগ ঘটানো হয় আফগানিস্তানে। ১৯৭৯ সালের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে।  আফগান শাসক হাফিজুল্লা আমিন ক্ষমতাচ্যুত হন। কট্টর মস্কোপন্থী বারবাক কারমালের হাতে আফগানিস্তানের শাসন তুলে দেওয়া হয়।

সোভিয়েত প্রভাবের অবসান 

সোভিয়েত প্রভাব সেখানে বেশিদিন টিকতে পারে নি। আফগানিস্তানের বিভিন্ন স্থানে সোভিয়েত সেনা-দখলদারির বিরুদ্ধে সশস্ত্র গেরিলা প্রতিরোধ গড়ে ওঠে। বিদ্রোহী আফগান মুজাহিদরা সোভিয়েত বাহিনীকে নাস্তানাবুদ করে তোলে। মুজাহিদদের সহযোগিতা করতে থাকে পাকিস্তান, ইরান, চিন ও আরব। কিন্তু আমেরিকার গোপন সাহায্য তাদের পক্ষে সবথেকে বেশি লাভজনক হয়েছিল। ১৯৮৫ সালে মিখাইল গরবাচভ সোভিয়েত দেশে ক্ষমতায় আসেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ১৯৮৮ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর গরবাচভ সোভিয়েত সেনা প্রত্যাহার করে নেন। কিন্তু নতুন শাসক মনোনীত হন নাজিবুল্লাহ। ইনিও ছিলেন মস্কোপন্থী। রাজধানী কাবুল ছাড়া তাঁর ক্ষমতা কোথাও ছিল না, বাকি এলাকায় মুজাহিদদের কর্তৃত্ব ছিল। ১৯৯২ সালে মুজাহিদরা নাজিবুল্লাকে ক্ষমতাচ্যুত করে। কমিউনিস্ট শাসনের অবসান হয়। 

তালিবান শাসন প্রতিষ্ঠা

PDP শাসনের অবসানের পর আফগানিস্তানে বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠীর নেতারা একটা যৌথ সরকার গঠন করে। কিন্তু তাঁরা কোনো ভাবেই ঐক্যমতে আসতে পারেনি এবং হিংসা, হানাহানি ও ধংসে মত্ত থাকে। ইতিমধ্যে ১৯৯৪ সাল নাগাদ  মোল্লা মহম্মদ ওমরের নেতৃত্বে পাকিস্তানের মদত পুষ্ট তালিবান নামে এক মুজাহিদ গোষ্ঠী সামরিক ও সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং ঐ বছর তারা কান্দাহার দখল করে। ১৯৯৬ সালে ওরা কাবুল দখল করে বুরহানউদ্দিন রব্বানি সরকারের পতন ঘটায় এবং প্রতিষ্ঠা করে Islamic Emirates of Afganistan. পাকিস্তান, সৌদি আরব এবং UAE এই সরকারকে স্বীকৃতি দেয়। আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশ এলাকার উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন ছিলেন মোল্লা ওমরের প্রধান সহযোগী ও উপদেষ্টা। 

আমেরিকার অনুপ্রবেশ ও সংঘাত

আমেরিকার সাথে মুজাহিদিন গোষ্ঠীগুলির গোপন আঁতাতের কথা ইতিপূর্বেই বলা হয়েছে। সোভিয়েত পন্থী কমিউনিষ্ট সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা ইসলামিক গেরিলাদের দেদার আর্থিক ও সামরিক সাহায্য করেছিলেন। এই গোপন তথ্য ফাঁস হয়েছিল ৯/১১ সন্ত্রাসবাদি হানায় আমেরিকার টুইন টাওয়ার ধংস হওয়ার পর। আরবীয় ধনকুবের লাদেন কে দক্ষিণ আফ্রিকা থেকে আনানো হয়েছিল মুজাহিদ অর্থাৎ গেরিলা যোদ্ধা সংগ্রহ, ট্রেনিং এবং যোগান দিতেন। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ছিল লাদেনের সংগঠন আল-কায়দার প্রধান ঘাটি। কিন্তু কিছু দিনের মধ্যে আমেরিকার সাথে তালিবান ও আল-কায়দার সম্পর্ক খারাপ হতে থাকে। রাষ্ট্রসংঘ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয় নি। এর পিছনে আমেরিকার চক্রান্ত ছিল বলে তাদের ধারণা হয়েছিল। ইতিমধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লাদেনের সাথে আমেরিকার সম্পর্ক একেবারে খারাপ হয়ে যায়। আল-কায়দা কেনিয়া ও তানজানিয়ার মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলা চালায়। এই অপরাধে মার্কিন প্রশাসন লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার আবেদন জানায় তালিবান সরকারের কাছে। কিন্তু মোল্লা ওমর সেই দাবি প্রত্যাখ্যান করে। তখন আমেরিকা ১৯৯৯ সালে আফগানিস্তানে ক্ষেপনাস্ত্র হানে, রাষ্ট্রসংঘকে চাপ দিয়ে আফগানিস্তানের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়ার ঘটে ১১/০৯/২০০১ এর ঘটনা। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের Twin Tower এবং ওয়াশিংটনের সামরিক ক্ষেত্র পেন্টাগন সন্ত্রাসী বিমান হানায় প্রায় অর্ধেক ধবংস হয়। আল-কায়দা এর দায় স্বীকার করে। আফগানিস্তানের তালিবান শাসক যেহেতু লাদেনের আশ্রয়দাতা তাই লাদেনের খোঁজে এবং আল-কায়দা ও তালিবানদের খতম করতে আমেরিকা আফগানিস্তানে বিমান হানা শুরু করে (৭ই অক্টোবর)। আফগানিস্তান ধ্বংস স্তুপে পরিণত হয় কিন্তু লাদেনকে তারা ধরতে পারেনি। আমেরিকা সেখানে নিজ পছন্দমত হামিদ কারজাইকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়ে নিজ সেনাবাহিনী মোতায়েন রেখে আফগানিস্তান নিয়ন্ত্রণ করতে থাকে।

Afghanistan Crisis (1973–2022)

Afghanistan, situated at the junction of Central Asia and South Asia, is a country rich in natural and mineral resources. In post-Second World War politics, Afghanistan attracted the attention of the major powers. Since the British colonial period, Afghanistan had remained weak, backward, and deeply divided by tribal conflicts. Under the rule of Mohammad Zahir Shah, Afghanistan was governed for nearly forty years. In 1973, during his visit to Europe, he was overthrown in a palace coup. One of his relatives, Mohammad Daoud Khan, seized power with the support of the communist People’s Democratic Party (PDP). Daoud established a republic in Afghanistan, thereby ending monarchical rule.

Soviet Invasion

The PDP had two factions — Khalq and Parcham. The leaders of the Khalq faction were Noor Mohammad Taraki and Hafizullah Amin, while the Parcham faction was led by Babrak Karmal. It was the Parcham group that had helped Daoud Khan seize power. Noor Mohammad Taraki became Daoud Khan’s Prime Minister. The Soviet Union suspected from the beginning that the Khalq faction maintained links with the United States. In 1978, while Daoud Khan was visiting the Soviet Union, Taraki captured power through a coup.

During Taraki’s rule, several reform programs introduced by the PDP government hurt Islamic sentiments, leading to the rise of conservative Islamic organizations against him. Soon afterward, Hafizullah Amin carried out another coup, removed Taraki from power, and became the ruler of Afghanistan.

Although Amin was a leftist ruler, his contacts and dependence on the United States steadily increased, causing concern within Soviet leadership. At the same time, Islamic forces were becoming active in Afghanistan’s border regions. Several southern provinces of the Soviet Union also had large Muslim populations culturally distinct from mainstream Russian society. Meanwhile, the Islamic Revolution had already taken place in Iran in 1978. In this context, Soviet authorities feared that Afghan Muslim fundamentalists might infiltrate Soviet Muslim-majority regions and create unrest.

Soviet leader Leonid Brezhnev had earlier declared in 1965 that if socialism appeared threatened in any communist country, the Soviet Union would intervene in that country’s internal affairs. This became known as the Brezhnev Doctrine. The doctrine was applied in Afghanistan. Toward the end of 1979, the Soviet Union invaded Afghanistan. Hafizullah Amin was removed from power, and the strongly pro-Moscow Babrak Karmal was installed as ruler.

End of Soviet Influence

Soviet influence did not last long in Afghanistan. Armed guerrilla resistance developed across the country against Soviet occupation. Afghan Mujahedin fighters severely challenged Soviet forces. Pakistan, Iran, China, and Arab countries supported the Mujahideen, but secret assistance from the United States proved most beneficial to them.

In 1985, Mikhail Gorbachev came to power in the Soviet Union and decided to withdraw Soviet troops from Afghanistan. After bilateral talks with U.S. President Ronald Reagan in 1988, Gorbachev completed the Soviet withdrawal. However, Mohammad Najibullah, another pro-Moscow leader, was appointed ruler. His authority remained limited mainly to Kabul, while the Mujahideen controlled most other regions. In 1992, the Mujahideen overthrew Najibullah, bringing communist rule in Afghanistan to an end.

Establishment of Taliban Rule

After the fall of the PDP government, leaders of different Mujahideen groups formed a coalition government in Afghanistan. However, they failed to maintain unity and became engaged in violence, conflict, and destruction. Meanwhile, around 1994, a Pakistan-backed Mujahideen group called the Taliban emerged under the leadership of Mullah Mohammad Omar. The Taliban grew militarily and organizationally powerful and captured Kandahar that same year.

In 1996, the Taliban captured Kabul, overthrew the government of Burhanuddin Rabbani, and established the Islamic Emirate of Afghanistan. Pakistan, Saudi Arabia, and the United Arab Emirates recognized this government. The Taliban established control over nearly 90 percent of Afghanistan. Al-Qaeda leader Osama bin Laden became one of Mullah Omar’s principal associates and advisers.

American Intervention and Conflict

As mentioned earlier, the United States had secretly collaborated with Mujahideen groups. To overthrow the pro-Soviet communist government, the U.S. provided extensive financial and military assistance to Islamic guerrilla fighters. These secret links became widely known after the 9/11 terrorist attacks destroyed the Twin Towers in the United States.

Osama bin Laden, a wealthy Arab financier, played a major role in recruiting, training, and supplying Mujahideen fighters. Al-Qaeda’s main bases were located along the Afghanistan-Pakistan border. However, relations between the Taliban, Al-Qaeda, and the United States gradually deteriorated. The United Nations did not recognize the Taliban government of Afghanistan, and the Taliban believed this was due to American influence.

Meanwhile, relations between bin Laden and the United States worsened over various issues. Al-Qaeda carried out terrorist attacks on U.S. embassies in Kenya and Tanzania. Following these attacks, the U.S. demanded that the Taliban hand over bin Laden, but Mullah Omar rejected the demand. In response, the United States launched missile strikes on Afghanistan in 1999 and pressured the United Nations to impose economic sanctions on the country.

These tensions eventually culminated in the events of 11 September 2001. Terrorist aircraft attacks severely damaged the Twin Towers of the World Trade Center in New York and the Pentagon in Washington. Al-Qaeda claimed responsibility for the attacks. Since the Taliban rulers of Afghanistan had provided shelter to bin Laden, the United States launched air strikes on Afghanistan on 7 October 2001 in search of bin Laden and to destroy Al-Qaeda and the Taliban.

Afghanistan was devastated by the war, though bin Laden initially escaped capture. The United States installed Hamid Karzai as the head of an interim government and maintained military forces in Afghanistan to control the country.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য | Arab Conquest of Sindh: Immediate Causes and Significance

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আগেও বহুবার ভারতের বিভিন্ন জায়গায় অভিযান পাঠানো হয়েছিল। তবে এই(712 খৃ:) অভিযানের একটি প্রত্যক্ষ কারণ ছিল। জানা যায় যে সিংহলের রাজা ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ কে কয়েকটি জাহাজে করে উপঢৌকন পাঠাচ্ছিলেন কিন্তু পথে সিন্ধু দেশের জলদস্যুরা দেবল বন্দরে এ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...